স্ট্রিম সংবাদদাতা

সিরাজগঞ্জ পৌর এলাকায় বাস ও রিকশার মুখোমুখি সংঘর্ষে আঁখি খাতুন (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন রিকশাচালক।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সিরাজগঞ্জ-মুলিবাড়ি সড়কের পৌর এলাকার বিয়ারা ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আখি খাতুন বিয়ারা ঘাট এলাকার ফারুক হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ শহরের এসআই বাস কাউন্টার থেকে যাত্রীবাহী একটি বাস ঢাকা যাচ্ছিল। যাওয়ার পথে বাসটি বিয়ারা ঘাট এলাকায় একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার যাত্রী আখি খাতুন ঘটনাস্থলেই নিহত হন।
গুরুতর আহত রিকশাচালককে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে