স্ট্রিম সংবাদদাতা

প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর বলেছেন, ভোটের উৎসবকে পূর্ণতা দিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। শতভাগ সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে ভোট উৎসবকে সফল করতে হবে।
শনিবার (৩১ জানুয়ারি) সিলেটের আঞ্চলিক তথ্য অফিস আয়োজিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রচার সংক্রান্ত অভ্যন্তরীণ প্রশিক্ষণে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন৷
প্রধান তথ্য কর্মকর্তা আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেন।
প্রধান তথ্য কর্মকর্তা বলেন, বিগত ১৫-১৬ বছরে দেশের জনগণ প্রকৃত অর্থে স্বাধীন ও উৎসবমুখর পরিবেশে ভোটা দেওয়ার সুযোগ পায়নি। ফলে ভোটের প্রতি মানুষের আস্থা ও আগ্রহ হ্রাস পেয়েছে। এই বাস্তবতা থেকে উত্তরণ ঘটাতে হলে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সর্বজনগ্রাহ্য, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে হবে।
নিজামূল কবীর আরো বলেন, গণভোট কেবল একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়। এটি জনগণের প্রত্যাশা, মতামত ও ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তার প্রতিফলন। একইভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ মাইলফলক। এ জন্য বিভ্রান্তিকর তথ্য ও গুজব পরিহার করে সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী ও উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার সেশন পরিচালনা করেন। এ সময় তাঁরা সরকারি আচরণবিধি মেনে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন। প্রশিক্ষণে আঞ্চলিক তথ্য অফিস সিলেটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩১ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে