স্ট্রিম প্রতিবেদক

২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সরকারের পদক্ষেপ ও নিষ্ক্রিয়তা নিয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট। এই নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং দ্রুত অস্ত্র উদ্ধারে কেন নির্দেশ দেওয়া হবে না—রুলে তা জানতে চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। এতে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র্যাবের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।
আদেশের পর রিটকারী আইনজীবী মো. মাহমুদুল হাসান জানান, রিট পিটিশনের এক নম্বর আবেদনের ওপর ভিত্তি করেই আদালত এই রুল জারি করেছেন। আদালতের বিস্তারিত লিখিত আদেশ পরে পাওয়া যাবে।
রিট আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়। সরকার এসব অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করলেও এখন পর্যন্ত এর একটি উল্লেখযোগ্য অংশ উদ্ধার করা সম্ভব হয়নি।
পিটিশনে বলা হয়, বিপুল পরিমাণ এই অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকায় জননিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। এসব অস্ত্র বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহৃত হচ্ছে। আইনজীবী মাহমুদুল হাসান বলেন, “অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, এই বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হাতে চলে যাওয়ায় মানুষের জীবনের জন্য ব্যাপক হুমকি সৃষ্টি হয়েছে।” এ অবস্থায় সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী জনগণের জীবন ও ব্যক্তি-স্বাধীনতার মৌলিক অধিকার নিশ্চিত করতেই আদালতের নির্দেশনা চেয়ে এই আবেদন করা হয়েছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৪ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১১ ঘণ্টা আগে