স্ট্রিম প্রতিবেদক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান আবারও কাঁপল ভূমিকম্পে। আজ শুক্রবার দুপুরে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানার আগের দুই দিনও দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়। টানা এমন ভূকম্পন ছড়িয়েছে আতঙ্ক। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল ভিন্ন ভিন্ন জায়গায় হওয়ায় আতঙ্কের বিশেষ কারণ নেই।
দেশে গত ২ দিন ভূমিকম্প টের পাওয়া গেলেও উৎপত্তিস্থল ছিল দেশের বাইরে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিটে অনুভূত ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম। এর আগের দিন রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয় ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প। এর উৎপত্তি ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারের মাওলাইক এলাকায়।
তবে আজ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরার আশাশুনি ও এর সংলগ্ন এলাকায়। ভয়ের বিষয় এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৯ দশমিক ৮ কিলোমিটার গভীরে। এতে কেন্দ্র থেকে ১৮৮ কিলোমিটার দূরে থাকলেও রাজধানীতে ভালো ঝাঁকুনি অনুভূত হয়।
এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও ছুটির দিনের দুপুরে হঠাৎ এমন কাঁপুনিতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাকাসহ বিভিন্ন এলাকায় অনেকেই ভয়ে বাসাবাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন।
এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. সৈয়দ হুমায়ুন আখতার স্ট্রিমকে জানান, কয়েক মিনিটের ব্যবধানে আজ দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনটি হয়েছে ইন্ডিয়ান প্লেটে।
তবে এতে ভয় নেই জানিয়ে এই ভূমিকম্প বিশেষজ্ঞ স্ট্রিমকে বলেন, আমাদের জন্য ভয়ের কারণ হতো ভূমিকম্পটা চট্টগ্রামের দিকে হলে। গত বুধ ও বৃহস্পতিবার যে দুটি ভূমিকম্প হয়েছে সেগুলোর দেশের বাইরে দুটি ভিন্ন অঞ্চলে। একেকটা একেক প্লেটে হয়েছে।
অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, বাংলাদেশের ভূতাত্ত্বিক যে অবস্থান সেখানে ভূমিকম্প হওয়াটাই স্বাভাবিক ঘটনা। ভূমিকম্প না হওয়াটা ভয়ের। দীর্ঘদিন শক্তি জমার পর ভূমিকম্প হলে মাত্রা বেশি হয়, তাতে ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে। আর কিছু দিন পরপর ভূমিকম্প হলে শক্তি জমে বড় মাত্রার কম্পন সৃষ্টি হতে পারে না।
তবে সব সময় সচেতন থাকার পরামর্শ দেন তিনি। ভূমিকম্পের সময় কীভাবে এক-দুই কদমের মধ্যে নিজেকে নিরাপদ স্থলে নিয়ে যাওয়া যেতে পারে সেটার মহড়া দেওয়ার পরামর্শও দেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে