স্ট্রিম প্রতিবেদক

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিচার বিভাগ নিয়ে অযাচিত মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। আদালত অবমাননা হয় কিংবা বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য আইন উপদেষ্টাকে পরামর্শ দেন তিনি।
আজ সোমবার (২২ ডিসেম্বর) ‘সাধারণ আইনজীবী সমাজ’-এর ব্যানারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিচার বিভাগ ও বিচারপতিদের নিয়ে আইন উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যের জেরে আয়োজিত ওই সমাবেশে তিনি এ আহ্বান জানান।
ব্যারিস্টার খোকন আইন উপদেষ্টাকে একজন সম্মানিত মানুষ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিচার বিভাগ বর্তমানে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ পৃথক। এর জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে। এমতাবস্থায় বিচার বিভাগ নিয়ে কথা বলার ক্ষেত্রে তাঁর আরও দায়িত্বশীল হওয়া বাঞ্ছনীয়।
সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল সজল আইন উপদেষ্টার একটি নির্দিষ্ট বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, সম্প্রতি প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে আইন উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছিলেন যে তিনি উচ্চ আদালত থেকে জামিন কম দেওয়ার বিষয়ে কথা বলেছেন। অ্যাডভোকেট সজলের মতে, আইন উপদেষ্টার এই বক্তব্য স্পষ্টতই আদালত অবমাননার শামিল। এটি বিচার বিভাগের ওপর সরাসরি হস্তক্ষেপের নামান্তর। তিনি অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। ভবিষ্যতে বিচার বিভাগ নিয়ে কথা বলার ক্ষেত্রে আইন উপদেষ্টাকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।
আইনজীবীদের এই বিক্ষোভ সমাবেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়টিও গুরুত্ব পায়। এ প্রসঙ্গে ব্যারিস্টার খোকন বলেন, ‘খুনিরা আকাশ বা মাটির নিচে যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে।’
অ্যাডভোকেট সামসুল ইসলাম মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই বিক্ষোভে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বারের ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট হুমায়ুন কবির মঞ্জু, অ্যাডভোকেট আব্দুল লতিফ এবং অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে