স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা দিয়েছে। পাশাপাশি মেট্রোরেলেও অতিরিক্ত ভিড় রয়েছে।
আজ শনিবার (১৯ জুলাই) সকাল থেকেই সড়কে গাড়ি ছিল কম। জামায়াতের নেতা-কর্মীদের অনেকেই হেঁটে সমাবেশস্থল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছেন।
রাজধানীর বিভিন্ন এলাকার সড়কগুলোর সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখী লেনে যানজটের খবর পাওয়া গেছে। তবে অন্য পাশটি অনেকটাই ফাঁকা।
সরেজমিনে দেখা গেছে, জাতীয় সংসদ ভবনের সামনের সড়ক ও কারওয়ানবাজার থেকে শাহবাগ মোড় পর্যন্ত যানজট রয়েছে।
অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, শনিবার সকাল থেকেই সমাবেশস্থলগামী মিছিলের কারণে সড়কের বিভিন্নস্থানে যান চলাচলে ধীরগতি দেখা দিয়েছে। আবার সড়কে গণপরিবহনও আছে কম।
ঢাকার বাইরে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা জামায়াতের নেতা-কর্মীদের বহনকারী বাসগুলো সমাবেশস্থল থেকে দূরে রাখা হচ্ছে। সেখান থেকেই তারা মিছিল নিয়ে যাচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানে।

আজ শনিবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রথম পর্বের সমাবেশ শুরু হয়। সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনা করেন সাইফুল্লাহ মনসুর। দুপুর ২টায় মূল পর্বের সমাবেশ শুরু হয়। দলের আমির শফিকুর রহমান সমাবেশে সভাপতিত্ব করছেন।
স্বাধীনতা-উত্তর বাংলাদেশে এই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে জামায়াত।
জামায়াত জানিয়েছে, আজকের সমাবেশ থেকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ তৈরি করাসহ সাত দফা দাবি তুলে ধরা হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে