স্ট্রিম সংবাদদাতা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান ও বিএনপিপন্থী শিক্ষকেরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর জিয়া উদ্যানে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম (এনটিএফ) ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় খালেদা জিয়ার জন্য ফাতেহা ও দোয়া পাঠ করা হয়।
এনটিএফের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন স্ট্রিমকে বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া একটি সার্বজনীন নাম। তিনি শুধু বিএনপির নন, এই দেশের সর্বোস্তরের জনসাধারণের নেত্রী; সেটি ওনার জানাজায় প্রমাণিতও হয়েছে। তাঁর সমাধিতে এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে আজ আমরা শ্রদ্ধা জানিয়েছি। আমাদের সাথে বিশ্ববিদ্যায়ের প্রশাসনও উপস্থিত ছিল।’
শ্রদ্ধা নিবেদনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, এনটিএফের সভাপতি অধ্যাপক শামছুল আলম সেলিম, সহ-সভাপতি অধ্যাপক ছালেহ আহম্মেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক বোরহান উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নজরুল ইসলাম প্রমুখ।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে