স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট সড়ক থেকে এক প্রবাসীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছেন পথচারীরা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে তাঁকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
কামরুল ইসলাম (৩২) নামে ওই যুবক আজ সকালে মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। গ্রামের বাড়ি যাওয়ার পথে অজ্ঞান পার্টি তাঁকে অচেতন করে সব মালপত্র নিয়ে গেছে।
ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী আমিনুল ইসলাম জানান, বিকেলে গুলিস্তান জিরো পয়েন্ট দিয়ে হাঁটার সময় তিনি সড়কের পাশে কামরুলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে ঢামেকের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ভর্তি করেন।
তিনি আরও জানান, কামরুলকে হাসপাতালে নেওয়ার সময় কিছুক্ষণের জন্য জ্ঞান ফিরেছিল। ওই সময় তিনি জানান, আজ সকালেই মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। গ্রামের বাড়ি যাওয়ার জন্য লাগেজ নিয়ে একটি বাসে উঠেছিলেন। পথে গাড়ির মধ্যে তাকে নেশা জাতীয় কিছু খাইয়ে অচেতন করে মালপত্র নিয়ে গেছে। এরপর ফের অচেতন হয়ে পড়েন কামরুল।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, ওই যুবকের কাছে থাকা পাসপোর্ট দেখে পরিচয় শনাক্ত করা হয়। পাসপোর্টে দেওয়া মোবাইল নম্বরের মাধ্যমে স্বজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট থানাকেও জানানো হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে