নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধানের আহ্বান ইসিরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রতারক চক্র নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ফোনকল করছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব ফোনকলে সাড়া না দিতে তাঁদের আহ্বান জানিয়েছে সাংবিধানিক এ সংস্থাটি।
দেশে ফিরেই দুর্বৃত্তের খপ্পরে, সড়কে পড়ে ছিলেন অচেতনরাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট সড়ক থেকে এক প্রবাসীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছেন পথচারীরা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে তাঁকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মস্তিষ্কের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেলরাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার গোডাউন মোড়ে অবস্থিত আত-তাবারা মডেল হাসপাতালে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে যাচ্ছিলে নুরুল ইসলাম। আজ রোববার সকালে সেখানেই অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। পরে এই চিকিৎসা-প্রতারককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জাবি শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ, ‘মেধাবৃত্তির’ নামে প্রতারণাজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একাধিক শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ব্যবহার করে একটি প্রতারক চক্র ‘মেধাবৃত্তি’র নামে অর্থ আত্মসাৎ করছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অথবা সংশ্লিষ্ট ব্যাংক থেকেই এসব সংবেদনশীল তথ্য ফাঁস হয়েছে। তবে প্রশাসন ও ব্যাংক; দুই পক্ষই দায় অ
ঢাকায় মিলছে আড়াই লাখ টাকায় পিএইচডিআমেরিকান ইস্ট কোস্ট ইউনিভার্সিটি, রয়েল আমেরিকান ইউনিভার্সিটিসহ কয়েকটি প্রতিষ্ঠানের নামে পিএইচডি দিয়ে থাকে ইগনাইটেড ব্রেইন্স। ইতোমধ্যে তাদের কাছ থেকে অন্তত ২০ জনের পিএইচডি নেওয়ার তথ্য পেয়েছে স্ট্রিম।
সিআইডির নামে ভুয়া নোটিশ ও সার্টিফিকেট প্রচার: জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বানসামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে সিআইডির নামে প্রচারিত ভুয়া নোটিশ বা সার্টিফিকেট সম্পর্কে জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বিশ্বাস স্থাপন করে ব্যবসায়ীদের সঙ্গে বাকিতে লেনদেন, কয়েকশ কোটি টাকার প্রতারণাপ্রতারণার মামলায় মহাদেব চন্দ্র সাধু নামের এক ব্যক্তির জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (৫ নভেম্বর) চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক তার জামিন আবেদন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠান।
ইতিহাসের বৃহত্তম ক্রিপ্টো কেলেঙ্কারির মূলহোতা কে এই রহস্যময় চেন ঝিমাত্র ৩৭ বছর বয়সেই চেন ঝি অভিযুক্ত হয়েছেন একটি বিশাল সাইবার প্রতারণা চক্রের মূল হোতা হিসেবে। মার্কিন কর্তৃপক্ষের ভাষায়, এটি ছিল ‘মানবিক দুর্ভোগের ওপর গড়ে ওঠা এক অপরাধ সাম্রাজ্য।’
ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি তরুণদের ভাইরাল ভিডিও: পেছনে আছে হতাশা ও প্রতারণার গল্পকিছু ভিডিওতে দেখা গেছে, বাংলাদেশি যুবকরা নিজেদের ‘বীরত্ব’ নিয়ে গর্ব করছে। এসব দৃশ্য বাংলাদেশে উদ্বেগ তৈরি করেছে এবং প্রশ্ন তুলেছে—এরা কি স্বেচ্ছায় যুদ্ধ করছে, নাকি জোরপূর্বক প্রচারণার অংশ?
‘কুরআন ছুয়ে’ শপথ করিয়ে প্রতারণা, প্রতারকচক্রের পাঁচজন গ্রেপ্তারসংঘবদ্ধ একটি প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ ৭০ লাখ টাকা ও একটি গাড়ি উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংস্থাটি।
হিটলারের ভুয়া ডায়েরি যেভাবে ব্রিটিশ গণমাধ্যমকে বোকা বানিয়েছিল১৯৮৩ সালের বসন্ত। হঠাৎ ব্রিটিশ গণমাধ্যমে আলোড়ন উঠল একটি ডায়েরিকে ঘিরে। জার্মান সাময়িকী ‘স্টার্ন’ আর ব্রিটিশ পত্রিকা ‘দ্য সানডে টাইমস’ ঘোষণা দিল, তারা নাকি খুঁজে পেয়েছে এক যুগান্তকারী নথি; অ্যাডলফ হিটলারের ‘গোপন’ ব্যক্তিগত ডায়েরি।
স্ট্যান্ডার্ড চার্টার্ডের ক্রেডিট কার্ড থেকে টাকা লোপাট: প্রযুক্তি নিরাপত্তা নিয়ে প্রশ্নস্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বাংলাদেশি গ্রাহকদের ক্রেডিট কার্ড থেকে কৌশলে টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। কোনো ধরনের লেনদেন না করা সত্ত্বেও গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা গায়েব হয়ে যাওয়ায় ব্যাংকটির প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।