স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৫ এপ্রিল) দুপুর থেকে সোমবার (৬ এপ্রিল) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করলেও মারা যাওয়া শিশুদের পরিচয় প্রকাশ করেনি।
হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছে হামের উপসর্গ নিয়ে। আর এই সময়ের মধ্যে হাম আইসোলেশন ওয়ার্ড থেকে ছাড়পত্র পেয়েছে পাঁচজন। বর্তমানে চিকিৎসাধীন আছে ১৩৮ জন।
হামের সংক্রমণ শুরুর পর হাসপাতালটিতে এ পর্যন্ত ৪১১ জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে ৪২ জনের মৃত্যু হয়েছে। মৃত শিশুদের বেশিরভাগেরই বাড়ি চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায়।
এর আগে শনিবার (৪ এপ্রিল) দুপুর থেকে গতকাল দুপুর পর্যন্ত সময়ে দুই শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিল রামেক হাসপাতাল কর্তৃপক্ষ।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে ৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন।
৩ মিনিট আগে
সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আবুল হাসানের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
১৭ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।
১৮ মিনিট আগে
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে দেশের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার।
২১ মিনিট আগে