স্ট্রিম প্রতিবেদক

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এই নিয়োগ দিয়েছেন বলে বুধবার (২৫ মার্চ) নিজেই সাংবাদিকদের জানিয়েছেন রুহুল কুদ্দুস কাজল।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
রুহুল কুদ্দুস স্থলাভিষিক্ত হচ্ছেন মো. আসাদুজ্জামানের। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর রাষ্ট্রপতি আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেন। পরে তিনি ওই পদ ছেড়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় আসাদুজ্জামান আইন মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র রুহুল কুদ্দুস ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। ঝিনাইদহের মহেশপুরের এই সন্তান বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৬ ঘণ্টা আগে