ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তাকে অব্যাহতি, নেপথ্যে ‘ফয়সাল ইস্যু’ ও সমালোচনারাষ্ট্রপক্ষের মামলা পরিচালনায় নিয়োজিত একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সুনির্দিষ্ট কারণ হিসেবে কেবল ‘জনস্বার্থ’ উল্লেখ করা হয়েছে।
পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেলদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগ করেছেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন শনিবার রাত সাড়ে ১০টায় সংবাদ সংস্থা বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচনে অংশ নিতে এ মাসেই পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেলঅ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আগামী ২৮ ডিসেম্বর পদ (অ্যাটর্নি জেনারেল) থেকে অব্যাহতি নিয়ে আপনাদের সঙ্গে সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেব। আমি এলাকার উন্নয়ন ও সন্ত্রাসমুক্ত শৈলকুপা গড়ার লক্ষ্যেই সংসদ সদস্য হতে চাই।’
হাদির ওপর হামলাকারীর শেকড় উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেলইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক না কেন তা উপড়ে ফেলা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ওসমান হাদির ওপর আক্রমণ যে বা যারাই করুক, আইন তার নিজস্ব গতিতে চলবে।
তারেক রহমান বাংলাদেশের ভোটার কিনা, এ প্রশ্ন অবান্তর: অ্যাটর্নি জেনারেলবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না—এ প্রশ্ন অবান্তর বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘উনি ভোট করবেন, এটা বলেছেন। উনি খুব ভালো করে জানেন যে ভোট করতে হলে কী কী করতে হয়। সুতরাং উনি ভোটার হয়েছেন কি হননি, এই প্রশ্ন অবান্তর।’
ক্ষমতায় গেলেই সাংবাদিক নিবর্তনের মানসিকতা ফিরে আসে: অ্যাটর্নি জেনারেলঅ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, যারাই ক্ষমতায় আসেন তারাই সাংবাদিক নিবর্তনের মানসিকতা মনে পোষণ করেন। একারণে যারা রাজনৈতিকভাবে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন তাদের মানসিকতায় পরিবর্তন না আসা পর্যন্ত সাংবাদিক নির্যাতন বন্ধ হবে না।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের মধ্য দিয়ে গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু: অ্যাটর্নি জেনারেলনির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবে। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবে না।
পলাতক অবস্থায় আপিল করার সুযোগ নেই: অ্যাটর্নি জেনারেলঅ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘হাসিনাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা মনে করি শহীদদের, দেশের, গণতন্ত্রের, সংবিধানের প্রতি এই রায় যুগান্তকারী; এই রায় প্রশান্তি আনবে। এই রায় বাংলাদেশের ন্যায়বিচার ও আইনের শাসনের জন্য মাইলফলক হয়ে থাকবে।’
বৈষম্যবিরোধী আইন প্রণয়নে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার চাইলেন অ্যাটর্নি জেনারেলরাজনৈতিক দলগুলোর কাছে বৈষম্যবিরোধী আইন প্রণয়নের অঙ্গীকার চেয়েছেন অ্যাটর্নি জেনারেল (এজি) মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘রাজনৈতিক দলগুলো যদি এই আইনটি প্রণয়নে প্রতিশ্রুতিবদ্ধ না হয়, তবে তারা আমাদের ভোট পাবে না। আমাদের একটি শক্তিশালী আইন প্রয়োজন, কারণ একটি অস্পষ্ট আইন কোনও প্রতিকার দিতে পারে না।
পদ ছেড়ে নির্বাচনে অংশ নিতে চান অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানঅ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছে মো. আসাদুজ্জামান রিপন।