স্ট্রিম প্রতিবেদক

ভোটার তালিকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম এখনো অন্তর্ভুক্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। আজ সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘কমিশন সিদ্ধান্ত দিলে তিনি ভোটার হতে পারবেন। ভোটার নিবন্ধন আইনের ধারা অনুযায়ী তিনি পরবর্তী সময়েও ভোটার হতে পারবেন।’ যে কারও জন্য এই নিয়ম প্রযোজ্য বলে যোগ করেন তিনি।
প্রবাসী ভোটার নিবন্ধনের সময় ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে বলেও জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, প্রবাসীদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত ১ লাখ ২০ হাজার প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
সরকারি চাকরিজীবীরা পোস্টাল ব্যালটে ভোট দিলেও সাংবাদিকরা কেন নয়, জবাবে ইসি সচিব বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি পোস্টাল ব্যালটে সাংবাদিকদের অন্তর্ভুক্ত করার সুযোগ নেই।’

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩৮ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে