জমি নিয়ে বিরোধ
স্ট্রিম সংবাদদাতা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে নাহিদা বেগমকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছেন তাঁর ছেলে মহিবুল্লাহ ওস্তা (২২)।
রোববার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাটগাতী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নাহিদা বেগম গ্রামের মৃত শরিফুল ওস্তার স্ত্রী। তাঁর ছেলে মহিবুল্লাহ টুঙ্গিপাড়া সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবেশী কাদের ওস্তার সঙ্গে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ প্রয়াত শরিফুল ওস্তার পরিবারের। এ নিয়ে মামলায় মাসছয়েক আগে উচ্চ আদালত শরিফুলের পক্ষে রায় দেন। তবে কাদের ওস্তা প্রভাব খাটিয়ে জমি দখলে রাখেন।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে বিরোধপূর্ণ জমিতে বেড়া দিতে যান শরিফুলের পরিবারের সদস্যরা। খবর পেয়ে পাঁচ ছেলেসহ কয়েকজনকে নিয়ে তাদের ওপর হামলা চালান কাদের।
নাহিদা বেগমের দেবরের ছেলে আরমান ওস্তা জানান, রোববার রাতে কাদের ওস্তার ছেলেরা আবার তাঁর চাচাতো ভাই মহিবুল্লাহর ঘরে হামলা করে। ছেলেকে বাঁচাতে গেলে নাহিদাকে হাঁতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা। মা-ছেলের আর্তচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নাহিদাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মহিবুল্লাহ বলেন, বাবা মামলার ঘানি টানতে টানতে বছরখানেক আগে মারা গেছেন। আদালতের রায়ের পরও আমরা জমির দখল নিতে পারছি না। এ নিয়ে শনিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করলে ক্ষিপ্ত হয় কাদের ওস্তার পরিবার। রোববার রাতে তারা আমাদের হত্যা করার জন্য হামলা চালায়। আমি মাকে তাদের হাত থেকে বাঁচাতে পারিনি। ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনজুরুল কবীর জানান, রোববার রাত পৌনে ১০টার দিকে নাহিদা বেগমকে হাসপাতালে আনা হয়। এখানে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। মাথাসহ নাহিদার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের ছেলে অসুস্থ থাকায় মামলা হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে