স্ট্রিম প্রতিবেদক

মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত স্বজনদের শনাক্ত করলেও লাশ বাড়ি নিয়ে যেতে পারেননি অভিযোগ করেছেন কয়েকজনের স্বজন। তবে পুলিশ বলছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই প্রকৃত দাবিদার স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেছে, সেখানে অনেকেই অপেক্ষা করছেন থানা পুলিশের অপেক্ষায়। তবে তাদের আসতে দেরি হওয়ায় ক্ষোভও প্রকাশ করেছেন কেউ কেউ।
গতকালের অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছেন আসমা আক্তার। খবর পেয়ে নেত্রকোণা থেকে এসেছেন তাঁর মা ফরিদা বেগম। গত রাতে ঢামেকের মর্গে নিজের মেয়ের লাশ শনাক্ত করতে পারলেও এখনো বাড়ি নিয়ে যেতে পারেননি দাবি করে তিনি স্ট্রিমকে বলেন, ‘সবগুলো লাশ দেখে আমার মাইয়ারে আমি চিনতে পারছি। কিন্তু আমার মাইয়াডারে ওরা দিতেছে না। কইতেছে, পুলিশ আওন লাগবো। আমরা সকাল থাইকা পুলিশের অপেক্ষায় বসে আছি। পুলিশ তো আর আসে না।’
অগ্নিকাণ্ডে মারা যাওয়া আরেকজন ফারজানা আক্তার। গত রাতে তার লাশও শনাক্ত করেছে তাঁর পরিবার। তবে, এখনো লাশ নিয়ে যেতে পারেননি। ফারজানার বাবা রতন মিয়া স্ট্রিমকে বলেন, ‘গত রাইতে আমরা হাসপাতালে আসি। রাত ১২টার দিকে মেয়ের লাশ শনাক্ত করি। লাশ নিয়ে যেতে চাইলে আজ সকালে আসতে বলে, পুলিশ এসে নাকি লাশ দিবে। আমরা পুলিশের অপেক্ষায় বসে আছি।’
ফারজানার চাচা জামাল মিয়া স্ট্রিমকে বলেন, ‘গত রাতে আমাদের বলা হইছে, সকাল ১০টায় আসতে। রূপনগর থানার পুলিশ এসে আমাদের লাশ বুঝিয়ে দিবেন। আমরা ১০টা থেকে বসে আছি। এখন বারোটা বাজে, এখনো পুলিশ আসে নাই।’
লাশ কীভাবে শনাক্ত করেছেন জানতে চাইলে জামাল বলেন, ‘ফারজানার শরীর পুড়ে নাই। চুল আর ঠোঁটগুলা একটু পুড়ছে। বাকি শরীর ঠিক আছে। তারে দেখেই আমরা চিনতে পারছি।’
আগুনে পুড়ে যাওয়া মরদেহ হস্তান্তর প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্ট্রিমকে জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী আগুনে পোড়া মরদেহ হস্তান্তরের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত দাবিদার স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে যা যা করণীয় সবই করছে পুলিশ।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে