স্ট্রিম ডেস্ক

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পোস্টার প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল রোববার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ১০টি পোস্টার উদ্বোধন করেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশিত ১০টি পোস্টারই জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক। পাশাপাশি পোস্টকার্ডেরও উদ্বোধন করেন তথ্য উপদেষ্টা।
পোস্টার প্রকাশ অনুষ্ঠানে মাহফুজ আলম জানান, পোস্টকার্ড ‘নোটস্ অন জুলাই’-এ সব শ্রেণিপেশার মানুষের মতামত দেওয়ার সুযোগ থাকবে।
উপদেষ্টা বলেন, ‘বিপুলসংখ্যক মানুষ পোস্টকার্ডে জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত স্মৃতি ও মতামত দেবেন। এসব পোস্টকার্ড গুরুত্বসহকারে সংরক্ষণ করা হবে।’
মাহফুজ আলম বলেন, ‘কেন্দ্রীয়ভাবে গৃহীত কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি মন্ত্রণালয় নিজস্ব ব্যবস্থাপনায় বেশকিছু উদ্যোগ নিয়েছে।’ এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জেলা তথ্য অফিসগুলো প্রামাণ্যচিত্র প্রদর্শনী, পোস্টার বিতরণ ও প্রদর্শনসহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। বক্তব্যে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির কার্যক্রম যথাসময়ে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ও মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩৪ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে