স্ট্রিম প্রতিবেদক

নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজকে জুমার নামাজের পর শাহবাগের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর পরিবর্তে আজ বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি।
পোস্টে নাহিদ ইসলাম নেতাকর্মী ও সমর্থকদের জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘গতকালের মতো আজও জুলাই বিরোধী শক্তিগুলো ভাঙচুর ও নাশকতার পরিকল্পনা করছে।’

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমরা যেকোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে। জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনো হঠকারী গ্রুপ কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ অথবা কোনো নাশকাতমূলক কার্যক্রম যাতে করতে না পারে সে ব্যাপারে ভূমিকা পালন করুন।’
শাহবাগের কর্মসূচি পরিবর্তনের বিষয়ে তিনি জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার পরে শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো। তার পরিবর্তে বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজিত হবে। উক্ত কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৯ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১১ ঘণ্টা আগে