স্ট্রিম প্রতিবেদক

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দোকান কর্মচারী আল আমিন বাবু (২২) মারা গেছেন। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত দুই ফায়ার সার্ভিস কর্মীসহ তিনজন মারা গেছেন।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত আল আমিন কুড়িগ্রামের রৌমারি উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি টঙ্গী রেলওয়ে কলোনিতে বসবাস করতেন এবং স্থানীয় একটি দোকানে কাজ করতেন। বিস্ফোরণের পর থেকে আল আমিন ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকরা জানান, তার শরীরের প্রায় ৯৫ শতাংশ দগ্ধ ছিল।
এর আগে একই ঘটনায় দগ্ধ হয়ে মারা যান টঙ্গী ফায়ার স্টেশনের দুই ফায়ার ফাইটার—শামীম আহমেদ ও নুরুল হুদা।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে একটি কেমিক্যাল গুদামে লাগা আগুন নেভাতে গিয়ে টঙ্গী ফায়ার স্টেশনের চারজন ফায়ার কর্মী ও কারখানার একজন কর্মচারী দগ্ধ হন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩৮ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে