স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
মো. সানাউল্লাহ বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন কমিশন সন্তুষ্ট। তবে নির্বাচনী তফসিল ঘোষণার পর বিচ্ছিন্ন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এসব ঘটনা না ঘটলে পরিবেশ আরও সুসংহত হতো।
মো. সানাউল্লাহ বলেন, ১২ জানুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তবে নির্ধারিত সময় শেষে কেন্দ্রের চৌহদ্দির মধ্যে ভোটার উপস্থিত থাকলে তাদের ভোট গ্রহণ করা হবে। এবার ৪২ হাজার ৯৫৮টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪২,৬৫৯টি কেন্দ্রে সশরীর ভোট এবং ২৯৯টি কেন্দ্রে পোস্টাল ভোটের গণনা হবে। প্রায় ৫০ শতাংশ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘গত কয়েক সপ্তাহে সারা দেশে ৮৫০টির বেশি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে, যা সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার প্রমাণ। এখন পর্যন্ত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে তাতে নির্বাচন কমিশন সন্তুষ্ট। অতীতে যেকোনো সময়ের চেয়ে আমরা ভালো অবস্থানে আছি। সারাদেশে প্রায় ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।’
ভোটের মাঠে আইনশঙ্খলা পরিবেশের বিষয়ে সন্তুষ প্রকাশ করে সানাউল্লাহ বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় প্রথমবারের মতো এবার ইউএভি আনম্যানড এরিয়াল ভেহিকেল ব্যবহার করা হচ্ছে। ড্রোন ব্যবহার করা হচ্ছে। বডিওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পুরা দেশেই এটা বিস্তৃতি থাকবে।
ভোটার ও প্রার্থীর প্রতি ইসি সানাউল্লাহ আহ্বান জানান, ‘রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, সমর্থক আমরা সবাই যেন সুন্দর পরিবেশ বজায় রাখি। আমরা যেন সুন্দর ও উৎসবমুখর পরিবেশে আমাদের অতি প্রতীক্ষিত এই নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করি।’
ভোটের হার কেমন হবে জানতে চাইলে মো. সানাউল্লাহ বলেন, ‘আমরা কোনো অনুমান করতে চাচ্ছি না। তবে মানুষের মাঝে যে উৎসব উচ্ছ্বাস দেখছি, শুধু আজকে ঢাকার ট্রেনের দিকে তাকিয়ে দেখেন কী পরিমাণ মানুষ বাড়ি যাচ্ছে ভোট দেওয়ার জন্য। ভোটারদের উপস্থিতি, রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা, সবার সচেতনতা—সবকিছু মিলিয়ে আমি মনে করি পরিবেশ ভালো। আশা করি সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হবে।’

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩৭ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে