মার্কিন প্রেসিডেন্টের ওই নির্বাহী আদেশে বলা হয়েছে, ভবিষ্যতে যারা সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল কিনে পুতিনকে অর্থায়ন করবে, তাদের ওপরও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
স্ট্রিম ডেস্ক

ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প । রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার ‘.শাস্তি’ স্বরূপ এই শুল্ক আরোপ করা হয়েছে বলে জানানো হয়। ফলে ভারতকে এখন ৫০ শতাংশ শুল্ক দিতে হবে।
বুধবার রাতে মার্কিন প্রেসিডেন্ট এক নির্বাহী আদেশে এ ঘোষণা দেন।

এই নতুন শুল্ক কার্যকর হওয়ার ফলে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্যের আমদানির ওপর মোট শুল্ক দাঁড়াল ৫০ শতাংশে। যা চীনের ওপর আরোপিত শুল্কের তুলনায় ২০ শতাংশ বেশি এবং পাকিস্তানের তুলনায় ২১ শতাংশ বেশি।
ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, ‘ভারত ব্যবসার অংশীদার হিসাবে ভালো নয়। আমরা ২৫ শতাংশে শুল্ক আরোপে রাজি হয়েছিলাম। কিন্তু তারা যেহেতু রুশ তেল কিনছে, আমি মনে করি আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেটি আরও বাড়ানো উচিত।’
এই শুল্ক আরোপের আগে ট্রাম্প ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তখন শুল্কহার বাড়ানোর কথাও বলেছিলেন।
গত ৩০ জুলাই ট্রাম্প ঘোষণা করেছিলেন, রাশিয়া থেকে তেল ও সামরিক সরঞ্জাম কেনা অব্যাহত রাখার কারণে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে, সঙ্গে থাকবে একটি 'শাস্তিমূলক শুল্ক' । তার পরিমাণ তখন স্পষ্ট করা হয়নি।
ভারতের বিরুদ্ধে ট্রাম্প কঠোর ও আপত্তিকর ব্যবসায়িক প্রতিবন্ধকতার অভিযোগ তোলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১৩ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৫ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৭ ঘণ্টা আগে