স্ট্রিম ডেস্ক

হামাসের সশস্ত্র শাখা কাসসাম বিগ্রেডের মুখপাত্র আবু উবায়দা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। আজ রোববার এক ফিলিস্তিনি সূত্রে আল আরাবিয়া জানিয়েছে, শনিবার পশ্চিম গাজা শহরে এক ইসরায়েলি হামলায় আবু উবায়দা নিহত হন।
আল আরাবিয়াকে সূত্রটি বলেছে, ইসরায়েল শনিবার গাজার একটি অ্যাপার্টমেন্টে হামলা চালায়। ওই অ্যাপার্টমেন্টে আবু উবায়দা আগে থেকে অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছিল। সূত্রটি আরও জানিয়েছে, ওই অ্যাপার্টমেন্টে যারা ছিলেন তাঁরা সবাই নিহত হয়েছেন।
আবু উবায়দার পরিবার ও কাসসাম ব্রিগেডের নেতারা মরদেহ পরীক্ষা করে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বলেও জানিয়েছে আল আরাবিয়া।
এর আগে, শনিবার ইসরায়েলের বরাতে আল-জাজিরা জানিয়েছিল, ইসরায়েলের সামরিক বাহিনী একাধিক অ্যাপার্টমেন্ট ভবনে হামলা চালিয়েছে, যাতে ফিলিস্তিনিদের ওই এলাকা ছাড়তে বাধ্য করা যায়। তারা হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দাকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়।
হামলার পরে আল-জাজিরা একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে গাজায় রক্তাক্ত শিশুদের কাতরাতে দেখা গেছে।
এদিকে রোববার সন্ধ্যায় আল-জাজিরা এরাবিক জানিয়েছে, আবু উবায়দার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
৭ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১০ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১২ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৪ ঘণ্টা আগে