স্ট্রিম ডেস্ক

ইন্দোনেশিয়ার সিদোয়ারজোতে একটি ইসলামি বোর্ডিং স্কুলের নামাজঘর ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। গত ২৯ সেপ্টেম্বর ধসের পর থেকে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা বলেছে, ভারী যন্ত্রপাতি ও হাতের সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে শনিবার ও রবিবার ৩৫টি লাশ উদ্ধার করা হয়। এখনও অন্তত ১৩ জন নিখোঁজ বলে জানানো হয়েছে।
ধসে পড়া দোতলা ভবনটি ছিল সিদোয়ারজোর শত বছরের পুরোনো আল খোজিনি স্কুলের। এখানে শতাধিক শিক্ষার্থী ছিল, যাদের বয়স ছিল ১২ থেকে ১৯ বছরের মধ্যে। দুর্ঘটনায় আহত ৯৭ জনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। গুরুতর আহত ৬ জন এখনো হাসপাতালে ভর্তি আছেন।
পুলিশ প্রশাসনের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ অনুমতি ছাড়া ভবনের উপরে আরও দুটি তলা নির্মাণ করছিল। এতে এর কাঠামো দুর্বল হয়ে পুরো ভবন ধসে পড়ে। নির্মাণ বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত নির্মাণই এই বিপর্যয়ের মূল কারণ।
সিদোয়ারজো জেলার প্রধান সুবান্দি স্বীকার করেছেন, গ্রামীণ এলাকায় অনেক স্কুল ভবন অনুমতি ছাড়াই তৈরি হয়। অথচ আইন অনুযায়ী নির্মাণ শুরুর আগে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। এ ধরনের অবহেলায় মৃত্যু ঘটলে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে।
স্কুলের তত্ত্বাবধায়ক ও স্থানীয় ধর্মীয় নেতা আবদুস সালাম মুজিব দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘এটি আল্লাহর ইচ্ছা, আমাদের ধৈর্য ধরতে হবে।’
তবে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত হবে। বিশেষজ্ঞদের সহযোগিতায় খতিয়ে দেখা হবে স্কুল কর্তৃপক্ষের অবহেলা কতটা দায়ী ছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১২ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৪ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৫ ঘণ্টা আগে