গত বৃহস্পতিবার (১৭ জুলাই) টেলিভিশনে দেওয়া এক ভাষণে লুলা বলেন, ব্রাজিলের বিচার ব্যবস্থায় হস্তক্ষেপের চেষ্টা সার্বভৌমত্বে গুরুতর আঘাত।
স্ট্রিম ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি ও ব্রাজিলিয়ান বিচার বিভাগের সমালোচনার তীব্র নিন্দা জানিয়েছেন ব্রাজিলের বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প ১ আগস্ট থেকে ব্রাজিলীয় পণ্যের ওপর ৫০% আমদানি শুল্ক আরোপ করার ঘোষণা দেন। ট্রাম্প বলেন, সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করা পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে।
ট্রাম্পের এমন হুমকির উত্তরে লুলা বলেন, ‘আমি কোনো বিদেশির আদেশ মানব না।’
ট্রাম্পের শুল্ক হুমকিকে ‘অগ্রহণযোগ্য ব্ল্যাকমেইল’ হিসেবে আখ্যা দিয়ে লুলা বলেন, যারা ব্রাজিলের মাটিতে বসে ট্রাম্পের নীতিকে সমর্থন করে, তারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লুলা বলেন, ‘বাণিজ্যযুদ্ধে কোনো পক্ষই বিজয়ী হবে না। ব্রাজিল একটি শান্তিপ্রিয় দেশ, আমাদের কোনো শত্রু নেই। আমরা সব পক্ষের সাথে সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক স্থাপনে বিশ্বাস করি। তবে কেউ ভুলে যাবেন না, ব্রাজিলের একমাত্র মালিক হলো ব্রাজিলিয়ান জনগণ।’
উল্লেখ্য, ২০২২-এর প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী লুলার কাছে পরাজিত হন ডানপন্থী বলসোনারো। ২০২৩ সালের ৮ জানুয়ারি লুলার সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা করা হয়। এই অভ্যুত্থানের ষড়যন্ত্রে বলসোনারোর জড়িত থাকার অভিযোগ ওঠে। তবে বলসোনারো এই অভিযোগ অস্বীকার করেছেন।
এর আগে সিএনএনে দেওয়া এক সাক্ষাৎকারে লুলা বলেছিলেন, ‘বলসোনারোর বিচার প্রক্রিয়া রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত নয়। ব্রাজিলের বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগের ওপর আমার বা অন্য কারো কোনো প্রভাব নেই।’
চলতি মাসের ৬ তারিখ অনুষ্ঠিত ব্রিকস সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লুলা বলেন, ‘পৃথিবী বদলে গেছে। আমরা আর কোনো সম্রাট চাই না।’
তবে, ট্রাম্পের প্রতি কড়া সমালোচনা করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী বলেও মন্তব্য করেন তিনি।
ব্রাজিলে আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২৬ সালের নির্বাচনেও অংশ নিতে পারেন লুলা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১২ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৪ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৫ ঘণ্টা আগে