স্ট্রিম ডেস্ক

ইসরায়েলি নৌবাহিনী গাজাগামী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র প্রায় সব নৌযান আটক করেছে। এ বহরে ছিল ৪০টিরও বেশি বেসামরিক নৌযান। এগুলোতে গাজার জন্য মানবিক সহায়তা এবং ৪৪টি দেশের প্রায় ৫০০ অ্যাকটিভিস্ট ছিলেন।
তাদের উদ্দেশ্য ছিল গাজার ওপর ইসরায়েলের অবরোধ ভাঙা। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কেবল একটি নৌকা আটক এড়াতে সক্ষম হয়।
ইসরায়েলি বাহিনী বুধবার রাতে অভিযান শুরু করে। গাজা উপকূল থেকে প্রায় ১২৯ কিলোমিটার দূরে যুদ্ধজাহাজ দিয়ে বহরের নৌকা থামানো হয়। সেসময় ১৩টি জাহাজ আটক করা হয়। বৃহস্পতিবার প্রায় ২৫টি জাহাজ গাজার ৫০ কিলোমিটারের মধ্যে পৌঁছে যায়।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, সব নৌযান আটক করা হয়েছে এবং কেবল একটি বাকি রয়েছে।
ফ্লোটিলা ট্র্যাকাররা জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় মোট নৌযান ছিল ৪৪টি।
ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আটক যাত্রীরা ‘নিরাপদ ও সুস্থ’ আছেন। প্রথম দলটিকে বৃহস্পতিবার দুপুর নাগাদ আশদোদ বন্দরে নেওয়া হয়। পরে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে।
বৃহস্পতিবার ভোরে ‘মিকেনো’ নামের একটি নৌযান ফিলিস্তিনি জলসীমায় প্রবেশ করে। এটি আটক এড়িয়ে যায় এবং আংশিক সফলতা অর্জন করে। তবে পরে সম্ভবত সেটিকেও আটক করা হয়।
এই আটক অভিযান দ্রুত আন্তর্জাতিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় একে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে তাদের নাগরিকদের মুক্তির দাবি জানায়। ফ্রান্স ও ইতালি আটক যাত্রীদের নিরাপত্তা পর্যবেক্ষণ করছে।
হামাস বিশ্ববাসীকে এ ঘটনার নিন্দা জানানোর আহ্বান জানায়।
অন্যদিকে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন অভিযানের পক্ষে যুক্তি দেন। তিনি বলেন, এটি একটি ‘বৈধ নৌ অবরোধ’, যা কার্যকর করা হয়েছে সক্রিয় যুদ্ধক্ষেত্রে। তিনি আরও অভিযোগ করেন, ফ্লোটিলার আয়োজকদের সঙ্গে হামাসের যোগসাজশ রয়েছে।
ঘটনাটি আবারও গাজায় মানবিক সহায়তার প্রবেশাধিকার নিয়ে বিতর্ককে আলোচনায় এনেছে। ইসরায়েল বলছে, মানবিক সহায়তা তাদের অনুমোদিত পথেই আসতে হবে। সমালোচকরা বলছেন, এই অবরোধ গাজার সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়াচ্ছে।
সেপ্টেম্বরের মাঝামাঝি তিউনিসিয়া থেকে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। এর আগে গত ৩১ আগস্ট বহরটি স্পেনের বার্সেলোনা থেকে ছেড়ে আসে। পরে ৭ সেপ্টেম্বর তিউনিসিয়ার সিদি বু সাঈদ বন্দরে থামে। সেখান থেকে নেলসন ম্যান্ডেলার পরিবার-সন্তানরাও এতে যুক্ত হন।
বহরটির লক্ষ্য ছিলো গাজায় খাদ্যসঙ্কটে ভোগা মানুষের জন্য জরুরি সরবরাহ পৌঁছে দেওয়া। বর্তমানে সেখানে পাঁচ লাখের বেশি মানুষ দুর্ভিক্ষে রয়েছেন।
সেপ্টেম্বরের শেষ দিকে বহরটিতে ইতালির ওত্রান্তোসহ ভূমধ্যসাগরের বিভিন্ন বন্দর থেকে আরও অনেকে যোগে দেয়। এতে খাদ্য, চিকিৎসা সরঞ্জাম, পানি বিশুদ্ধকরণ যন্ত্রসহ জরুরি সহায়তা পাঠানো হচ্ছিল।
আয়োজক গাজা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এই উদ্যোগের নাম দেয় ‘সুমুদ’। আরবি এই শব্দের অর্থ হলো অটলতা বা প্রতিরোধ। তারা জানান, এটি ছিল অহিংস উদ্যোগ, যার উদ্দেশ্য গাজার মানবিক সঙ্কটকে বিশ্বের সামনে তুলে ধরা।
বহরে অংশ নেয় ৪৪ দেশের নাগরিক, যার মধ্যে মার্কিন নাগরিক, ইউরোপীয় সংসদ সদস্য, চিকিৎসক, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা ছিলেন।
সূত্র: সিএনএন, আল-জাজিরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১৩ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৫ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৭ ঘণ্টা আগে