স্ট্রিম ডেস্ক

চলতি মাসের শুরুতে কাতারের দোহায় চালানো হামালায় দেশটির এক নাগরিক নিহতের ঘটনায় ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও দোহায় অবস্থানরত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে দাবি করেছিল ইসরায়েল।
সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ওই বৈঠক থেকেই এক যৌথ ফোনকলে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল থানির কাছে ক্ষমা চান নেতানিয়াহু। খবর আল জাজিরার।
এই ব্যাপারে হোয়াইট হাউসের এক বিবৃতি বলা হয়েছে, হামাস নেতাদের লক্ষ্য করে দোহায় চালানো ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে কাতারের এক সেনা নিহতের ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গাজায় শান্তি পরিকল্পনার প্রথম পদক্ষেপ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনার সময় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ওই হামলায় কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্যও দুঃখপ্রকাশ করেছেন নেতানিয়াহু। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের হামলার ঘটনা ঘটবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ সেপ্টেম্বর চালানো ওই হামলায় হামাসের নিম্নপদস্থ অন্তত পাঁচ সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি আলোচনায় অংশ নেওয়া হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে ওই হামলা চালিয়েছিল ইসরায়েল। যদিও ওই হত্যাচেষ্টা থেকে তারা বেঁচে গেছেন।
নেতানিয়াহুর এই প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী আল থানি। এ সময় আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতায় তাৎপর্যপূর্ণ অবদান অব্যাহত রাখতে কাতারর প্রস্তুতির কথাও জোর দিয়ে বলেন আল থানি।
এছাড়া দুই নেতা গাজা যুদ্ধ অবসানের প্রস্তাব, অধিক নিরাপদ মধ্যপ্রাচ্যের সম্ভাবনা এবং এই অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৯ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১১ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৩ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১৩ ঘণ্টা আগে