ইরান-যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরার আহ্বান কাতারেরমধ্যপ্রাচ্যের চলমান সংঘাত থামাতে ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল-খুলাইফি বলেছেন, চলমান হামলা ও পাল্টা হামলা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে। এতে কারও লাভ নেই।
কাতার থেকে বাংলাদেশের পথে এলএনজিবাহী ট্যাংকারসাময়িক বন্ধ থাকার পর কাতার আবার ট্যাংকারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) লোড করা শুরু করেছে। এর মধ্যে একটি ট্যাংকার বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে ভারত ও ইউরোপে তীব্র জ্বালানি সংকটমধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ায় কাতার এলএনজি উৎপাদন বন্ধ করে দিয়েছে। এর ফলে ভারত ও ইউরোপে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং গ্যাসের দাম একলাফে ৩০ শতাংশ বেড়েছে।
কাতার-ইরাক-লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কতাইরান-ইসরায়েল যুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। দুই দেশের বাইরেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে কাতার, ইরাক ও লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক করে দিয়েছে দূতাবাসগুলো।
ট্রাম্পকে থামাল সৌদি-কাতার জোট, নেপথ্যে কীইরানে সম্ভাব্য মার্কিন হামলা ঠেকিয়ে দিয়েছে সৌদি আরব, কাতার, ওমান ও তুরস্কের কূটনৈতিক তৎপরতা। উপসাগরীয় মিত্ররা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছেন যে হামলা হলে পুরো অঞ্চলে ভয়াবহ অস্থিতিশীলতা সৃষ্টি হবে।
ট্রাম্পকে শান্ত করতে সৌদি আরব জোট দেখাল ‘ভয়’ইরানে সামরিক হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটেছে যুক্তরাষ্ট্র। মূলত কূটনৈতিক প্রচেষ্টায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘শান্ত’ করা সম্ভব হয়েছে। আর এই কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে সৌদি আরব, ওমান ও কাতার।
ইসরায়েলের লঙ্ঘনে গাজা যুদ্ধবিরতি ভেস্তে যাচ্ছে: কাতারের প্রধানমন্ত্রীকাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি সতর্ক করেছেন, গাজায় ইসরায়েলের প্রতিদিনের যুদ্ধবিরতি লঙ্ঘন পুরো শান্তিচুক্তি প্রক্রিয়াকে বিপদের মুখে ফেলছে। তিনি দ্রুত চুক্তির দ্বিতীয় ধাপ শুরু করার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, এতে গাজায় চলমান ভয়াবহ যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হবে।
খালেদা জিয়ার মেডিকেল বোর্ড বললেই এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবে কাতারবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকার উদ্দেশে রওনা দেবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। দলের পক্ষ থেকে কাতারের কর্তৃপক্ষের সঙ্গে তিনি এই বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা কর
করিম খানের বিরুদ্ধে যৌননিপীড়নের অভিযোগ আনা নারীর ওপর গোয়েন্দা নজরদারি: কাতারকে সন্দেহআন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম খানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনা এক নারীর ওপর গোপনে নজরদারি চালানো হয়েছে। অভিযোগ উঠেছে, যে প্রাইভেট গোয়েন্দা সংস্থা এই নজরদারি চালায় তারা কাতারের হয়ে কাজটি করেছে।
অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশেরঅন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নের জন্য পর্যাপ্ত ও পূর্বাভাসযোগ্য আর্থিক সম্পদ এবং একটি শক্তিশালী আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। কাতারের দোহায় অনুষ্ঠিত ‘দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন শীর্ষক সম্মেলন’-এ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এই আহ্বান জানান।
গাজা যুদ্ধবিরতির আসল বিজয়ী কাতারপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ‘শান্তির দূত’ হিসেবে প্রশংসা করছেন। নেতানিয়াহু অশ্রুসিক্ত চোখে মুক্তিপ্রাপ্ত বন্দিদের স্বাগত জানাচ্ছেন। হামাসের নেতারা কাতারের দোহা অফিস থেকে ঘোষণা দিচ্ছেন, ‘প্রতিরোধ জয়ী হয়েছে।’ সবাই নিজেদের বিজয়ী ভাবছে।
‘বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার’ শীর্ষক প্রচারণা গুজব: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সামাজিক যোগাযোগমাধ্যমসহ কয়েকটি সংবাদমাধ্যমে প্রচারিত ‘বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার’ শীর্ষক খবরকে ‘একেবারেই গুজব’ বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, কাতারের শ্রমবাজার যথারীতি চালু আছে এবং এ ধরনের মিথ্যা তথ্য মহলবিশেষের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।