স্ট্রিম ডেস্ক

গ্রিনল্যান্ড অধিগ্রহণে বিরোধিতা করার জেরে ইউরোপের মিত্র ৮টি দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন সেই অবস্থান থেকে সরে এসেছেন তিনি। আবার বল প্রয়োগে দ্বীপটি দখলে নেওয়ার যে হুমকি দিয়েছিলেন, তা থেকেও সরে এসেছেন ট্রাম্প।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনের এক খবরে এমনটাই বলা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুধবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোস বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সাইডলাইনে ন্যাটোর মহাসচিবের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পর নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান ট্রাম্প।
পোস্টে ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড ইস্যুতে সম্ভাব্য একটি চুক্তির ব্যাপারে ন্যাটোর সঙ্গে আলোচনা হয়েছে। এরপরই গ্রিনল্যান্ড দ্বীপটি অধিগ্রহণের পরিকল্পনার বিরোধিতাকারী ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপের যে হুমকি দিয়েছিলেন তা থেকে সরে আসেন তিনি।
এর আগে গ্রিনল্যান্ড নিয়ে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করনে ট্রাম্প। বৈঠকের পর এক পোস্টে তিনি জানান, ‘বৈঠকটি খুবই গঠনমূলক ছিল’। তবে এই ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি।
ট্রাম্প আরও জানান, বৈঠকে একটি সম্ভাব্য চুক্তির জন্য ‘রূপরেখা’ তৈরি নিয়ে আলোচনা হয়েছে। এর আগে সপ্তাহব্যাপী গ্রিনল্যান্ড দখল ইস্যুতে ট্রাম্প ও তাঁর ইউরোপীয় মিত্র নেতাদের মধ্যে হুমকি পাল্টা হুমকি চলে।
তবে ওই চুক্তিকে গ্রিনল্যান্ডের ‘মালিকানার’ দাবি পূরণ হবে কিনা তাও পরিষ্কার নয়। ট্রুথ সোশ্যালে ট্রাম্প শুধু লিখেছেন, গ্রিনল্যান্ড, প্রকৃতপক্ষে সমগ্র আর্কটিক অঞ্চল সম্পর্কিত একটি চুক্তির জন্য আমরা একটি রূপরেখা তৈরি করেছি। এটি দি বাস্তবায়ন হয়, তবে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সব সদস্যের জন্য দারুণ একটা ব্যাপার হবে।
কূটনৈতিক সূত্রগুলি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএসকে জানিয়েছেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চলের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ বা মালিকানা নিয়ে কোনো চুক্তি হয়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে দেশটির খার্গ দ্বীপেও কর্তৃত্ব চান। রোববার (২৯ মার্চ) ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
১২ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১৪ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৫ ঘণ্টা আগে