স্ট্রিম প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের ছয়টি বিভাগের প্রার্থীরা আগামী ৮ নভেম্বর থেকে এ পদে অনলাইনে আবেদন করতে পারবেন।
গতকাল বুধবার (৬ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুযায়ী সহকারী শিক্ষকের পদসংখ্যা জন্য ১০ হাজার ২১৯টি।
এতে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত।
আবেদন যেভাবে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন ফরম পূরণের নির্দেশনা পাওয়া যাবে টেলিটকের ওয়েবসাইটে (http://dpe.teletalk.com.bd)। সেখানে থাকা নির্দেশনা অনুসরণ করে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
কারা আবেদন করতে পারবেন
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২ দশমিক ২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২ দশমিক ৮) স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। তবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
সহকারী শিক্ষকের এসব পদে বেতন হবে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ত্রয়োদশ গ্রেডে।
এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। টেলিটকের ১২ টাকা চার্জসহ মোট ১১২ টাকা দিতে হবে।
বিবাহিত নারী প্রার্থীরা আবেদনে তাদের স্বামী অথবা বাবার স্থায়ী ঠিকানার যেকোনো একটিতে আবেদন করতে পারবেন। তবে এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে দেবেন, তার প্রার্থীতা সেই উপজেলা বা থানার জন্য বিবেচিত হবে।
নিয়োগ প্রক্রিয়া হবে উপজেলা বা থানাভিত্তিক। প্রার্থী যে উপজেলা বা থানার স্থায়ী বাসিন্দা তিনি সে উপজেলা বা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন। আবেদনে নিজ জেলা, থানা বা উপজেলা ভুল করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
শর্ত হিসেবে বলা হয়েছে, নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা বা থানায় চাকরি করতে হবে। তার বদলি নিজ উপজেলা বা থানার বিদ্যালয়গুলোর মধ্যে সীমিত থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধূমপানসহ যেকোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই।
প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। এর ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

জীবন কাকে কোথায় নিয়ে যায়, তা কেউই বলতে পারে না। যেমন শায় টেইলর অ্যালেন এখন ইয়েল নিউ হ্যাভেন হাসপাতালে চিকিৎসক পদে নিয়োগ পেয়েছেন। অথচ তিনি এখানে টানা ১০ বছর পরিচ্ছন্নতাকর্মীর কাজ করেছেন। মজার বিষয়– এই হাসপাতালেই জন্ম অ্যালেনের।
১ দিন আগে
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) তৃতীয় থেকে দশম গ্রেডের বিভিন্ন নন–ক্যাডার পদে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে মোট ১১১টি পদে জনবল নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার শেষ সময় আগামী ১৯ এপ্রিল।
১৮ দিন আগে
চলুন দেখে নেওয়া যাক, ২০২৬ সালে কোন কোন বিষয় জেন-জি প্রজন্মের চাকরি খোঁজার কৌশলকে সবচেয়ে বেশি প্রভাবিত করছে।
০২ মার্চ ২০২৬
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৯ এপ্রিল ২০২৬ থেকে এই লিখিত পরীক্ষা শুরু হবে। বুধবার পিএসসি সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
২৬ ফেব্রুয়ারি ২০২৬