স্ট্রিম ডেস্ক

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৯ এপ্রিল ২০২৬ থেকে এই লিখিত পরীক্ষা শুরু হবে। বুধবার পিএসসি সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যাদের লিখিত পরীক্ষায় ‘শ্রুতিলেখক’ প্রয়োজন, তাদের আগামী ১০ মার্চের মধ্যে আবেদন করতে হবে। কমিশন নিজস্ব উদ্যোগে অনুমোদিত শ্রুতিলেখক সরবরাহ করবে। নির্ধারিত সময়ের পর আবেদন করলে শ্রুতিলেখক নিয়োগ করা সম্ভব হবে না।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ১০ ফেব্রুয়ারি ফল প্রকাশ করা হয়। এতে মোট ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭৫৫টি এবং নন-ক্যাডারের ৩৯৫টিসহ মোট ২ হাজার ১৫০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।
যেসব প্রার্থীর শ্রুতিলেখক প্রয়োজন, তাদের আগামী ১০ মার্চ ২০২৬ তারিখের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা—এই ঠিকানায় আবেদন করতে হবে।
১. অনলাইন আবেদনপত্রের (BPSC Form-1) কপি।
২. ২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি।
৩. প্রতিবন্ধিতার স্বপক্ষে সমাজসেবা অধিদপ্তর প্রদত্ত সনদ/সুবর্ণ নাগরিক সনদ
৪. প্রতিবন্ধিতার স্বপক্ষে সিভিল সার্জন বা বিশেষজ্ঞ চিকিৎসকের প্রত্যয়নপত্র।

জীবন কাকে কোথায় নিয়ে যায়, তা কেউই বলতে পারে না। যেমন শায় টেইলর অ্যালেন এখন ইয়েল নিউ হ্যাভেন হাসপাতালে চিকিৎসক পদে নিয়োগ পেয়েছেন। অথচ তিনি এখানে টানা ১০ বছর পরিচ্ছন্নতাকর্মীর কাজ করেছেন। মজার বিষয়– এই হাসপাতালেই জন্ম অ্যালেনের।
১ দিন আগে
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) তৃতীয় থেকে দশম গ্রেডের বিভিন্ন নন–ক্যাডার পদে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে মোট ১১১টি পদে জনবল নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার শেষ সময় আগামী ১৯ এপ্রিল।
১৮ দিন আগে
চলুন দেখে নেওয়া যাক, ২০২৬ সালে কোন কোন বিষয় জেন-জি প্রজন্মের চাকরি খোঁজার কৌশলকে সবচেয়ে বেশি প্রভাবিত করছে।
০২ মার্চ ২০২৬
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তর বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২৪ ফেব্রুয়ারি ২০২৬