স্ট্রিম প্রতিবেদক

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের পাশাপাশি সব খাদ্যপণ্যের দাম বাড়ার শঙ্কা তুলে ধরেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আসলে জ্বালানি সংকট অতিরিক্ত সংকট। একটি দুর্যোগ। এই যে সমস্যার কথাগুলো আমি বললাম, এর ওপরে মড়ার উপর খাঁড়ার ঘা। এটা এখন জ্বালানি সংকটের মাধ্যমে হচ্ছে।
স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতি পর্যালোচনার লক্ষ্যে রোববার (৫ এপ্রিল) শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে একটি জাতীয় পর্যায়ের মাল্টিস্টেকহোল্ডার পরামর্শ সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, ‘শুধু জ্বালানি সংকট নয়, সমস্ত কমোডিটি খাদ্যদ্রব্যের ওপর প্রভাব পড়বে। সবকিছুর ওপর প্রভাব পড়বে, টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সবকিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে– এই ব্যাপারে কোনো সন্দেহ নেই।’
আমির খসরু বলেন, এটি কেবল বাংলাদেশের সমস্যা নয়, বরং বৈশ্বিক চ্যালেঞ্জ। অনেক দেশ জ্বালানির দাম বাড়ালেও বাংলাদেশ এখনো তা করেনি। তবে এই সিদ্ধান্তের ফলে রাষ্ট্রীয় কোষাগারে চাপ বাড়ছে। কতদিন জ্বালানির দাম অপরিবর্তিত রাখা সম্ভব হবে, তা নিশ্চিত করে বলা কঠিন। সরকার রাষ্ট্রীয় তহবিল ব্যবহার করে জ্বালানি কিনছে, যা শেষ পর্যন্ত জনগণের জন্য আর্থিক ক্ষতির কারণ হতে পারে।
এলডিসি থেকে উত্তরণ প্রসঙ্গে তিনি বলেন, এই মুহূর্তে সে ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে। পর্যাপ্ত অর্থনৈতিক প্রস্তুতি অর্জনের পরেই বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে। মূলত খাদ্যদ্রব্যের দামের নিম্নগতির কারণেই এই কমতি এসেছে।
৪ ঘণ্টা আগে
বর্তমান পটভূমিতে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের দিকে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
৮ ঘণ্টা আগে
ইরানযুদ্ধ বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করলেও বাংলাদেশে আপাতত জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সরকার। একইসঙ্গে ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলায় বড় পরিসরে জরুরি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে, যার আওতায় প্রায় ১৭ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
চলমান জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস হিসেবে কাজাখস্তান থেকে ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (১ এপ্রিল) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জরুরি ভিত্তিতে এ আমদানির প্রস্তাব অনুমোদন করেছে।
১ দিন আগে