leadT1ad

মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ২১: ২৬
স্ট্রিম গ্রাফিক

ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে। মূলত খাদ্যদ্রব্যের দামের নিম্নগতির কারণেই এই কমতি এসেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, মার্চে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। মার্চে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৪ শতাংশে নেমে এসেছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ৩০ শতাংশ।

Ad 300x250

অন্যদিকে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি সামান্য বেড়ে মার্চে ৯ দশমিক শূন্য ৯ শতাংশে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক শূন্য ১ শতাংশ।

মার্চে গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭২ শতাংশ। শহরাঞ্চলে তা কিছুটা কম, ৮ দশমিক ৬৮ শতাংশ।

এর আগের মাস ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ১৩ শতাংশে উঠেছিল, যা ছিল গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ।

সে সময় অর্থনীতিবিদরা বলেছিলেন, রমজান সামনে রেখে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি এবং নির্বাচন-সংশ্লিষ্ট ব্যয় বাড়ার কারণে চাহিদা বেড়ে যায়, যার প্রভাবে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) গত বছরের মে মাসের পর প্রথমবারের মতো ৯ শতাংশ ছাড়ায়।

বাংলাদেশ গত তিন বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতির চাপে রয়েছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের ওপর, যারা আয়ের বড় অংশ খাদ্যে ব্যয় করেন এবং মূল্যবৃদ্ধির ধাক্কা সামাল দেওয়ার সক্ষমতা সবচেয়ে কম।

Ad 300x250Ad 300x250
সর্বাধিক পঠিত
leadT1ad

সম্পর্কিত

leadT1ad
leadT1ad