বাসস

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কোনো স্থল কাস্টমস স্টেশন বন্ধ ঘোষণা করলেও সেই স্টেশনের অনুকূলে ইস্যু করা সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সের কার্যকারিতা আগের মতো আর বাতিল করা হবে না। তারা যে কোনো সচল কাস্টমস স্টেশনে ক্লিয়ারিং এবং ফরোয়ার্ডিং সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাবেন। এমন বিধান রেখে ‘সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬’ জারি করেছে এনবিআর।
বুধবার (১৪ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রতিযোগিতামূলক পরিবেশে আমদানি ও রপ্তানিকারকদের জন্য সেবার মান বাড়ানোর লক্ষ্যে ‘কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২০’ রহিত করে কাস্টমস আইন, ২০২৩ অনুসরণে ‘কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬’ প্রণয়ন করে গত ৮ জানুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
প্রসঙ্গত, এর আগে সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স দেওয়ার জন্য কোনো স্বতন্ত্র বিধিমালা ছিল না। কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২০ অনুযায়ী লাইসেন্স ইস্যু করা হতো।
এনবিআর বলছে, সিঅ্যান্ডএফ এজেন্টের কার্যক্রম পরিচালনা সহজতর ও যুগোপযোগী করার লক্ষ্যে স্বতন্ত্র এই বিধিমালা প্রণয়ন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন বিধিমালা অনুযায়ী, কাস্টমস স্টেশনভিত্তিক সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণের জন্য আগের মতো জাতীয় রাজস্ব বোর্ড হতে আগেই অনুমোদন নেওয়ার আবশ্যকতা নেই। পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য বিবেচিত সব প্রার্থী সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স নিতে পারবেন। নিয়মিত পরীক্ষা নিয়ে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াটি প্রতি বছর একটি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হবে।

দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
১১ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১৬ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
১ দিন আগে
সরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
১ দিন আগে