স্ট্রিম প্রতিবেদক

নীতি সুদহার কমানো এবং উৎপাদনশীল খাতের জন্য ভর্তুকিযুক্ত লক্ষ্যভিত্তিক ঋণ চালুর প্রস্তাব দিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ।
সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব প্রস্তাব তুলে ধরেন তিনি। ডিসিসিআই পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে নিয়ে গভর্নরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তাসকীন আহমেদ বলেন, দেশে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৬ দশমিক ০৩ শতাংশে নেমে এসেছে, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। নীতিগত সুদের হার ১০ শতাংশের কাছাকাছি থাকায় ঋণের সুদহার বেড়ে ১৬-১৭ শতাংশে পৌঁছেছে, ফলে ব্যবসায়িক ঋণ গ্রহণ ব্যয়বহুল হয়ে পড়েছে।
তিনি বলেন, এ পরিস্থিতি ব্যাংকিং খাতে তারল্য সংকটের ইঙ্গিত দেয় এবং বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও স্বল্প মুনাফাভিত্তিক শিল্পের জন্য তা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ কারণে সুদের হার ধাপে ধাপে কমানোর পাশাপাশি এসএমই, উৎপাদনশীল ও রপ্তানিমুখী খাতের জন্য বিশেষ ঋণ সুবিধা চালুর প্রয়োজন রয়েছে।
ডিসিসিআই সভাপতি আরও জানান, ঋণ গ্রহণ ও প্রদানের সুদের হারের মধ্যে ৫ শতাংশের বেশি ব্যবধান সৃষ্টি হয়েছে, যা বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে এবং বেসরকারি বিনিয়োগে স্থবিরতা তৈরি করছে।
এ সময় তিনি ব্যাংকিং খাতে সুশাসন জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, ঋণ শ্রেণিকরণের সময়সীমা ৯ মাস থেকে কমিয়ে ৩ মাসে নামিয়ে আনা, উচ্চ ব্যবসায়িক ব্যয়, জ্বালানি সংকট এবং কম চাহিদার কারণে উদ্যোক্তারা চাপের মধ্যে রয়েছেন। এ অবস্থায় প্রকৃত খেলাপিদের জন্য ঋণ পুনঃতফসিলের সুযোগ পুনর্বিবেচনা এবং ঋণ শ্রেণিকরণের সময়সীমা কমপক্ষে ৬ মাসে উন্নীত করার প্রস্তাব দেন।
জবাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, দেশের অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই ও কৃষিখাতে গুরুত্ব বাড়াতে হবে। অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে গতি আনা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে লজিস্টিক ও পণ্য ব্যবস্থাপনায় বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি বিনিয়োগ বাড়াতে ব্যবসাবান্ধব নীতিমালা সংস্কার এবং ব্যবসা পরিচালনার ব্যয় কমানোর ওপর গুরুত্বারোপ করেন গভর্নর।
বৈঠকে ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহসভাপতি মো. সালিম সোলায়মানসহ সংগঠনের নেতারা এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যাংক ঋণের সুদের হার ধাপে ধাপে এক অঙ্কে নামিয়ে আনা এবং রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) পরিসর বাড়ানোর আহ্বান জানিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই।
৩ ঘণ্টা আগে
বতর্মান সংসদ সদস্য এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোট ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা।
৪ ঘণ্টা আগে
সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৬ এপ্রিল) এক প্রশ্নের জবাবে তিনি এই তালিকা উপস্থাপন করেন।
৬ ঘণ্টা আগেফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমেছে। মূলত খাদ্যদ্রব্যের দামের নিম্নগতির কারণেই এই কমতি এসেছে।
১ দিন আগে