চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের সংকট, বোরোর সেচ কার্যক্রমে বিঘ্নচুয়াডাঙ্গার বিভিন্ন পাম্পে ডিজেলের সংকট দেখা দেওয়ায় চলতি বোরো মৌসুমে সেচ কার্যক্রমে বিঘ্ন ঘটছে। পর্যাপ্ত পানি না পেলে বোরো ধানের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
উদ্বেগ-উৎকণ্ঠা থেকে জ্বালানি সংকট: প্রতিমন্ত্রীউদ্বেগ ও উৎকণ্ঠা থেকে দেশে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, এটি সময়ের সঙ্গে সঙ্গে কমে যাবে।
মধ্যপ্রাচ্যে সংঘাতজ্বালানি সংকটের আশঙ্কায় সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রণালয়েরমধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে দেশে জ্বালানি সংকটের আশঙ্কায় এ বিষয়ে সাশ্রয়ী হতে আহ্বান জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে সব ধরনের আলোকসজ্জা পরিহার এবং ব্যক্তিগত যানের বদলে গণপরিবহন ব্যবহারের জন্য জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
উপদেষ্টা ফাওজুল কবিরের বইয়ের মোড়ক উন্মোচন সোমবারবিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা, গবেষক ও শিক্ষাবিদ ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের ‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন হবে সোমবার (২ ফেব্রুয়ারি)। ওইদিন সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রমজানের আগেই এলপিজি সংকটের সমাধান হবে: জ্বালানি উপদেষ্টাআসন্ন রমজানের আগেই দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংকটের সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
এলপিজির দাম নিয়ন্ত্রণে হবে মোবাইল কোর্ট: উপদেষ্টাতরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কারসাজিতে বেড়েছে এলপিজির দাম। এটি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন, পুলিশ ও
এলপিজির পর্যাপ্ত মজুত আছে, কৃত্রিম সংকটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাদেশে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) পর্যাপ্ত মজুত রয়েছে। তবে খুচরা বিক্রেতাদের একটি অংশ বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। এর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
জ্বালানি তেলের লিটারে কমেছে ২ টাকানতুন দাম অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পেট্রোলের দাম প্রতি লিটারে ১২০ থেকে কমিয়ে ১১৮ টাকা এবং অকটেন ১২৪ থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়েছে। কেরোসিনের দামও ২ টাকা কমিয়ে ১১৪ টাকা করা হয়েছে। এ দাম আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে।
এত দিন সমঝোতায় বিদ্যুৎ প্রকল্প হয়েছে: জ্বালানি উপদেষ্টাএত দিন প্রতিযোগিতামূলক ব্যবস্থা বাদ দিয়ে সমঝোতার মাধ্যমে বিদ্যুৎ প্রকল্প নেওয়া হয়ছে। ফলে বিদ্যুৎ খাতে নেতিবাচক চক্র তৈরি হয়েছিল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানান, অন্তর্বর্তী সরকার এই পদ্ধতি পরিবর্তনে কাজ করছে।
সব ধরনের জ্বালানি তেল লিটারে ২ টাকা বাড়লদেশের বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম। ১ ডিসেম্বর থেকে কার্যকর প্রতি লিটার জ্বালানি তেলের দাম বেড়েছে ২ টাকা। রবিবার (৩০ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযানকেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের বাহেরচর ও রায়েরচর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চলে।