মধ্যপ্রাচ্যে সংঘাত
স্ট্রিম প্রতিবেদক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে দেশে জ্বালানি সংকটের আশঙ্কায় এ বিষয়ে সাশ্রয়ী হতে আহ্বান জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে সব ধরনের আলোকসজ্জা পরিহার এবং ব্যক্তিগত যানের বদলে গণপরিবহন ব্যবহারের জন্য জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান রাখা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে। এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে এবং বর্তমান চাহিদা অনুযায়ী দেশে জ্বালানি সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। ফলে জ্বালানি সরবরাহ হ্রাস পেতে পারে অথবা সাময়িক সমন্বয়ের প্রয়োজন হতে পারে। এর প্রভাবে কমতে পারে বিদ্যুৎ ও সারের উৎপাদন।
উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে বুধবার সকালে জরুরি পর্যালোচনা সভার তথ্য দিয়ে জানানো হয়, বৈশ্বিক পরিস্থিতির কারণে সম্ভাব্য উৎসগুলো থেকে প্রয়োজনীয় জ্বালানি নির্ধারিত সময়ে সংগ্রহ করা অনিশ্চিত হয়ে পড়েছে। তবে সম্ভাব্য সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছে।
সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—সব ধরনের আলোকসজ্জা পরিহার করা, ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহনে চলাচল এবং বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার সাশ্রয়ী হওয়া।
এ ছাড়া খোলাবাজারে ডিজেল ও পেট্রোল বিক্রি বন্ধ রাখতে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে। একসঙ্গে জ্বালানি পাচার রোধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বর্ডার গার্ড বাংলাদেশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে