ঢাকা-১ আসন: সনাতন ও খ্রিষ্টান সম্প্রদায়ের ভোট পাল্টে দিতে পারে সমীকরণঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসনে মোট ভোটারের প্রায় ২০ শতাংশ সনাতন (হিন্দু) ও খ্রিষ্টান ধর্মাবলম্বী। এই ভোটারদের ওপর এককভাবে নিয়ন্ত্রণে নেই কোনো রাজনৈতিক দলের। বিভিন্ন সময় নির্বাচনে জয়ী প্রার্থীর ভোটের ব্যবধান ওই দুই সম্প্রদায়ের মোট লোকজনের চেয়ে কম। এতে ভোটের ‘ফ্যাক্টর’ হিসেবে বিবেচনা করা হয় তাঁদের।
নির্বাচনে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ এবং উৎসবমুখর করতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
দোহারে জামায়াত আমিরের প্রথম জনসভা, উন্নয়ন বঞ্চনা ঘোঁচানোর দাবি ভোটারদেররাজধানীর অদূরের উপজেলা হলেও উন্নয়ন বঞ্চনার শিকার হচ্ছে এই দোহার। বিশেষ করে পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার সঙ্গে যুক্ত করে ঢাকা-১ আসন ঘোষণা করার পর থেকে এই বঞ্চনা করা হচ্ছে বলে মনে করেন স্থানীয় ভোটারেরা। এবার দলীয় প্রধানের নির্বাচনী জনসভায় সেই বঞ্চনা পোশানোর মতো প্রতিশ্রুতি আশা করছেন তাঁরা।
টাকা ছাড়া রাজনীতি করা কি সম্ভবঢাকা–৭ আসনে কাঁচি মার্কার প্রার্থী সীমা দত্ত। Stream Talk-এ মুখোমুখি হয়ে কথা বললেন পুরান ঢাকার অগ্নিঝুঁকি, কেমিক্যাল গোডাউন, অপ্রাতিষ্ঠানিক শ্রমিকের নিরাপত্তা ও রাষ্ট্রের দায়িত্ব নিয়ে। টাকা–নির্ভর রাজনীতির বিপরীতে তিনি জোর দিতে চান আইন, ন্যূনতম মজুরি ও শ্রমিক মর্যাদার ওপর।
ঢাকা-১৬ আসন: নাগরিক সংকট অনেক, সমাধান বাতলে ভোট টানার চেষ্টারাজধানীর ঘনবসতি এলাকা মিরপুরের পল্লবী ও রূপনগর নিয়ে গঠিত ঢাকা-১৬ আসন। চুরি-ছিনতাই, জলাবদ্ধতা, গ্যাস সংকট থেকে নাগরিক সমস্যার প্রায় সবই বর্তমান নিম্ন ও মধ্যম আয়ের বাসিন্দায় পূর্ণ আসনটিতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাই বাসিন্দারা এমন প্রার্থীকেই খুঁজছেন, যিনি সমাধান করবেন এসব সমস্যা।
মিয়ানমারের ভূমিকম্পে কাঁপল বাংলাদেশএকই দিনে তিনবার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার পরে কয়েক মিনিটের মধ্যে দুদফা ভূকম্পন অনুভূত হয়েছে। দুটি ভূমিকম্পরেই উৎপত্তিস্থল মিয়ানমার। রিখটার স্কেলে দুই ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৯ এবং ৫ দশমিক ২।
নাহিদের রিট খারিজ, নির্বাচনে বাধা নেই বিএনপির কাইয়ুমেরবিদেশি নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে এম এ কাইয়ুমের নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।
‘নগরায়ন নিয়ে কোনো পলিটিশিয়ান ডিল করছে না’নগরায়ন কেমন হওয়া উচিৎ, ঢাকা শহরের হাউজিং সিস্টেম এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নগরায়ন নিয়ে রাজনীতিবিদরা কে কী ভাবছেন, এসব নিয়ে স্ট্রিম টকে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের স্মিথ কলেজের অধ্যাপক ইফাদুল হক।
এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ: শনিবার থেকে গ্যাস সংকটের আভাসআগামীকাল শনিবার দুপুর ১২টা থেকে পরদিন রোববার দুপুর ১২টা পর্যন্ত তিতাসের আওতাধীন সব এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সাময়িক সমস্যা হবে।
৭ জেলায় সমাবেশ শেষে ভোরে ঢাকায় তারেক রহমানআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম ধাপে ৭ জেলায় নির্বাচনি সফর শেষে ঢাকায় ফিরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা-১৩: ববি হাজ্জাজ-মামুনুল হকসহ প্রতীক পেলেন ৯ প্রার্থীত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ হচ্ছে আজ বুধবার (২১ জানুয়ারি)। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা ১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর নেতৃত্বে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ ও জামায়াত জোটের প্রার
ধামরাইয়ে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, সরেজমিন যা জানা গেলঢাকার ধামরাইয়ে পরিচিতের বাড়িতে বেড়াতে এসে এক নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন—এমন ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। কয়েকটি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবরে বলা হয়, স্বামীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে স্ত্রীকে ধর্ষণ করে কয়েকজন।
ঢাকার ২০ আসনে ২৭ জনের প্রার্থিতা প্রত্যাহারত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ঢাকার ২০টি আসন থেকে ২৭ জন প্রার্থিতা প্রত্যাহার করেছে। মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তিনটি কার্যালয়ে পৃথক পৃথকভাবে এই প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেন।
ঢাকা-১৭: প্রার্থিতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সরওয়ারঢাকা-১৭ আসনের নির্বাচনি সমীকরণে শেষ মুহূর্তে বড় পরিবর্তন এসেছে। জাতীয়তাবাদী আদর্শের প্রতি আনুগত্য ও দলীয় নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
মুসলিম সাহিত্য সমাজমুসলিম সাহিত্য সমাজ ও বাংলাদেশ : আলো নাকি অন্ধকারের কুহকঢাকায় এখন জ্বলজ্বলে আলো, মাথার ওপর দিয়ে শাঁই শাঁই করে উড়ে যাচ্ছে মেট্রোরেল, উঁচু উঁচু দালানের শীর্ষমুখী অভিসার ঢেকে ফেলছে সমস্ত আকাশ, মেট্রোপলিটন থেকে আমাদের ঢাকাই মন আজ কসমোপলিটনের দিকে; অন্তহীন সভা ও সমাবেশের এই নগরীতে আজ পালিত হচ্ছে মুসলিম সাহিত্য সমাজের শতবর্ষপূর্তি।
ঢাকায় ব্যাপক হারে ভোটার স্থানান্তরের অভিযোগ, ইসির কাছে তথ্য চাইল বিএনপিনির্বাচনে জেতার উদ্দেশ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন আসনে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ব্যাপক হারে ভোটার স্থানান্তরের অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (১৮ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই অভিযোগ করেন।
ব্যাটারিচালিত রিকশা ধ্বংস করছে একটি প্রজন্মের ভবিষ্যৎঢাকার শিশুদের মস্তিষ্কে প্রতিনিয়ত বাসা বাঁধছে এক ভয়ংকর বিষ? ঢাকা দিনে দিনে সিসা দূষণের এক মৃত্যুফাঁদ হয়ে উঠছে, যেখানে আমাদের অজান্তেই ধ্বংস হয়ে যাচ্ছে একটি প্রজন্মের ভবিষ্যৎ। বিস্তারিত স্ট্রিম এক্সপ্লেইনারে।