স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা এলাকায় চাঁদার দাবিতে ব্যবসায়ীর বাড়িতে গুলি ছোড়ার মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। সুনির্দিষ্ট তথ্য পেয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে জেলার হাটহাজারী থানার মাদার্শা এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার সৈয়দ মো. মুজিবুল হক জেলার হাটহাজারীর থানার পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তিনি নগরীর সন্ত্রাসী গ্যাং বড় সাজ্জাদ গ্রুপের সদস্য।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এআরএম মোজাফ্ফর হোসেন জানান, ওই ব্যক্তিকে চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযান এখনও চলছে। চাঁদাবাজি ও ভীতি সৃষ্টিতে জড়িতদের দ্রুত শনাক্তের চেষ্টা চলছে।
গত ২৮ ফেব্রুয়ারি চকবাজারের চন্দনপুরা এলাকায় পুলিশের পাহারায় থাকা স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে সন্ত্রাসীরা। এ ঘটনায় ‘বড় সাজ্জাদ’ গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা বাহিনী।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে