স্ট্রিম ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মুসলিমরা আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র রমজান মাস শেষে ঈদুল ফিতর উদযাপন করছেন। তবে ঈদের দিনও অঞ্চলটির অধিকাংশ দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে।
আজ ভোরে দেশগুলো নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং ইরান—প্রতিটি দেশই ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। ইরানে ইসরায়েল থেকে হামলা করা হয়েছে। আর অন্যান্য দেশে ইরান থেকে হামলা হয়েছে বলে দেশগুলো জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে শত্রুর হামলা ঠেকাতে ইরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। ইসরায়েল নতুন ধাপে তেহরান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এরই মধ্যেই তেহরানে বিকট শব্দও শোনা গেছে।
এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে। ক্ষেপণাস্ত্র ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় দেশটির পূর্বাঞ্চলে কমপক্ষে এক ডজন এবং উত্তরের আল-জাওফ অঞ্চলে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ‘ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ ঠেকিয়েছে। দুবাইয়ের সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, আমিরাতে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। তবে সেটি ক্ষেপণাস্ত্র ঠেকানোর শব্দ।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলার পর ক্ষেপণাস্ত্রের শার্পনেল পড়ে একটি গুদামে আগুন লেগেছে।
কুয়েতে সেনাবাহিনী জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৯ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১১ ঘণ্টা আগে