স্ট্রিম প্রতিবেদক

সাময়িক বন্ধ থাকার পর কাতার আবার ট্যাংকারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) লোড করা শুরু করেছে। এর মধ্যে একটি ট্যাংকার বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
শিপ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ‘লেব্রেথা’ নামের একটি এলএনজি ট্যাংকার শুক্রবার কাতারের রাস লাফান রপ্তানি টার্মিনাল থেকে যাত্রা শুরু করেছে এবং আগামী ১৪ মার্চের মধ্যে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পারস্য উপসাগর থেকে জাহাজ চলাচলের পথ হরমুজ প্রণালি বর্তমানে সামরিক উত্তেজনার কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই জাহাজটির যাত্রাপথ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। পরিস্থিতি আরও খারাপ হলে জাহাজটি সাময়িকভাবে সমুদ্রে ভাসমান গ্যাস সংরক্ষণাগার হিসেবেও ব্যবহৃত হতে পারে।
এর আগে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি রপ্তানি কেন্দ্র রাস লাফানে উৎপাদন প্রক্রিয়া সাময়িক স্থগিত করেছিল কাতার। একই সঙ্গে কয়েকটি চালানের ক্ষেত্রে ‘ফোর্স ম্যাজিউর’ ঘোষণা করেছিল দেশটি। এতে বাংলাদেশসহ এশিয়ার কয়েকটি দেশে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়।
বিশ্লেষকদের মতে, কাতার থেকে আবার এলএনজি লোডিং শুরু হওয়া আঞ্চলিক জ্বালানি বাজারের জন্য গুরুত্বপূর্ণ সংকেত। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল না হওয়া পর্যন্ত এলএনজি সরবরাহ ও পরিবহন ব্যবস্থায় অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে।

দেশের বাজারে টানা সাত দফা দাম কমার পর শনিবার এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৮ ঘণ্টা আগে
গত এক দশকে (২০১৩-২০২২) আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার পাচার হয়েছে। দেশীয় মুদ্রায় বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
১৩ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। এখন পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করা ৫০ লাখ করদাতার মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়াতে অনলাইন আবেদন প্রক্রিয়ায়ও ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে এনবিআর।
২০ ঘণ্টা আগে
সরকার জ্বালানি তেলের সরবরাহ ঠিক আছে বললেও পাম্প মালিকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, চাহিদা বাড়লেও ২০২৫ সালে যেই হারে পাম্পগুলো তেল পেত তাই সরবরাহ করা হচ্ছে। অথচ এক বছরে তেলের চাহিদা বেড়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি সংকটের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে বেশি তেল সংগ্রহের প্রবণতা তৈরি
২০ ঘণ্টা আগে