নির্বাচনী হলফনামা
স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে নির্বাচন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে জানা গিছে, তার বার্ষিক আয় ৬ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৬৩৭ টাকা। এ ছাড়াও তাঁর হাতে নগদ ১ কোটি ৩৫ লাখ ৫২ হাজার ৬৭ টাকা রয়েছে।
পেশা হিসেবে আইনপেশা ও ব্যাবসা দেখিয়েছেন এই জ্যেষ্ঠ রাজনীতিবিদ। তাঁর নামে মামলাসংখ্যা ৩৮। এর আগে তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
হলফনামার তথ্য বলছে, সালাহউদ্দিন আহমদ ১০ কোটি ৪০ লাখ ৯৫ হাজার ৩৫৯ টাকার অস্থাবর সম্পদের মালিক। তাঁর স্থাবর সম্পদের মূল্য ৭ কোটি ৮৩ লাখ ৪৯ হাজার ২৬৭ টাকা।
তবে স্থাবর সম্পদের দিক থেকে সালাহউদ্দিন আহমেদের চেয়ে ধনী তাঁর স্ত্রী হাসিনা আহমেদ। ৮ কোটি ৯৫ লাখ ৬ হাজার ১৭১ টাকা মূল্যের সম্পদের মালিক তিনি। তাঁর অস্থাবর সম্পদের মূল্য দেখিয়েছেন ৩ কোটি ২৪ লাখ ৬০ হাজার ৪৪১ টাকা।
তিনটি গাড়ি রয়েছে বিএনপির এই জ্যেষ্ঠ নেতার। এর মধ্যে একটি কার ও দুটি জিপ, যার মোট মূল্য ৫৬ লাখ ৬০ হাজার ২৫ টাকা। এছাড়া তাঁর স্ত্রীর একটি কার ও একটি জিপ রয়েছে, যার মূল্য ৬৫ লাখ ৩২ হাজার ৮৭৯ টাকা।
হলফনামায় স্বর্ণালংকারের বিবরণে উল্লেখ করা হয়েছে, সালাহউদ্দিনের ১২.৩ তোলা স্বর্ণ রয়েছে, যার মূল্য দেখানো হয়েছে ৮০ হাজার টাকা। তাঁর স্ত্রীর ২৪.৮ তোলা স্বর্ণ রয়েছে, যা তিনি বিভিন্ন সময়ে উপহার হিসেবে পেয়েছেন।
সালাহউদ্দিনের নিজ নামে ব্যাক্তিগত ও প্রাতিষ্ঠানিক দায় রয়েছে ৪ কোটি ১৫ লক্ষ টাকা। স্ত্রীর নামে আছে ৩ কোটি ৭৬ লক্ষ টাকা। সর্বশেষ তিনি আয়কর দিয়েছেন ২১ লাখ ৮২ হাজার ২১৬ টাকা।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১৪ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৫ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে