নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার সামনে থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে কিশোরী হত্যার অভিযোগনরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে তাঁর বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় ‘প্রেমিক’সহ কয়েকজন স্থানীয় যুবকের জড়িত।
আদালতে হাজির হননি প্রধান আসামি ছেলে, বাবা-মা কারাগারেরাজশাহীতে একটি ধর্ষণ মামলার ধার্য তারিখে প্রধান আসামি ছেলে হাজির না হওয়ায় তাঁর বাবা-মায়ের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার সকালে আদালতের বিচারক সাদিয়া সুলতানা এ আদেশ দিয়েছেন।
বুড়িগঙ্গায় নৌকায় তরুণীকে ধর্ষণ: চার জনের যাবজ্জীবনরাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় এক তরুণীকে জোর করে নৌকায় তুলে নিয়ে বুড়িগঙ্গা নদীর মধ্যখানে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ প্রমাণ হওয়ায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।
ভারতে ইসরায়েলি পর্যটককে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ডভারতের কর্ণাটকে ইসরায়েলি এক নারীসহ দুই পর্যটককে দলবদ্ধ ধর্ষণ ও এক পুরুষকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
হাতিয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ নিয়ে ধুম্রজালনোয়াখালীর হাতিয়ায় তিন সন্তানের জননী এক গৃহবধূকে তাঁর নিজ ঘরে ধর্ষণের অভিযোগ নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ওই নারী হাসপাতালে ভর্তি হওয়ার পর দাবি করেন, ধর্ষণের শিকার হয়েছেন। চিকিৎসক বিষয়টি জানার পরপরই পরীক্ষার জন্য তাঁকে গাইনি ওয়ার্ডে স্থানান্তর করেন।
নিরাপত্তা চেয়ে মধ্যরাতে নারীদের পদযাত্রাধর্ষণ, নির্যাতন, নারী বিদ্বেষের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে মধ্যরাতে ‘শেকল ভাঙার পদযাত্রা’ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে নারী অধিকারকর্মী, মানবাধিকারকর্মী, সংস্কৃতিকর্মীরা ও শিক্ষার্থীরা অংশ নেন।
ধামরাইয়ে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, সরেজমিন যা জানা গেলঢাকার ধামরাইয়ে পরিচিতের বাড়িতে বেড়াতে এসে এক নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন—এমন ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। কয়েকটি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবরে বলা হয়, স্বামীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে স্ত্রীকে ধর্ষণ করে কয়েকজন।
রাবি অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলারাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক সহযোগী অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষক হলেন এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের সহযোগী অধ্যাপক মো. দুলাল আলী মোল্লা। গত ৪ জানুয়ারি রাজশাহীর চন্দ্রিমা থানায় এক নারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
প্রাক্তন স্ত্রীর মামলায় মুফতি মামুনুর রশীদ কাসেমী গ্রেপ্তারপ্রাক্তন স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় মুফতি মামুনুর রশীদ কাসেমীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুফতি কাসেমী শরীয়াহ-ভিত্তিক নিকাহ (বিবাহ) কনসালটেন্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা।
পদ্মার চরে দলবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী: ছয় মাস পর ভিডিও ফেসবুকে, গ্রেপ্তার ২চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চরে ঘুরতে গিয়ে প্রেমিক ও তার বন্ধুদের দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী। গত ৬ এপ্রিল এই ঘটনা ঘটে। তবে সেই পাশবিক নির্যাতনের ভিডিও ধারণ করে রেখেছিল ধর্ষণকারীরা, যা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে তারা।
হবিগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, আশুলিয়া থেকে অভিযুক্ত গ্রেপ্তারহবিগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার একমাত্র আসামি রনদীর গোপকে রাজধানীর আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বিদেশে পাঠানোর কথা বলে সাভারে তরুণীকে ‘দলবদ্ধ ধর্ষণ’, গ্রেপ্তার ১ঢাকার সাভারে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় দেলোয়ার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১ নভেম্বর) বিকেলে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিখাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চার আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
খাগড়াছড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিক্ষিকা, গ্রেপ্তার ১খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকায় বেড়াতে যাওয়া এক স্কুলশিক্ষিকা ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিটন ত্রিপুরা (২৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মর্গে তরুণীর মরদেহকে ধর্ষণ, লাশবাহকের স্বীকারোক্তিময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে এক তরুণীর (২০) মরদেহকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার লাশবাহক মো. আবু সাঈদ (১৯) বুধবার বিকেলে ময়মনসিংহ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল হকের আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ধর্ষণের অভিযোগে বুয়েট শিক্ষার্থী গ্রেপ্তার, নেপথ্যে কীসহপাঠীকে ধর্ষণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।