স্ট্রিম ডেস্ক

ভারতের কর্ণাটকে ইসরায়েলি এক নারীসহ দুই পর্যটককে দলবদ্ধ ধর্ষণ ও এক পুরুষকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) কর্ণাটকের কোপ্পাল জেলার একটি দায়রা আদালত এই রায় দিয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মল্লেশ ওরফে হান্ডিমাল্লা, সাই এবং শরণাপ্পা। গত বছরের মার্চে সংঘটিত এই ধর্ষণ ও নৃশংস হত্যার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর আদালত এই রায় ঘোষণা করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, কর্ণাটকের বিজয়নগর জেলার হাম্পি শহরের কাছে সানাপুরার একটি খালের পাশে ঘটনাটি ঘটেছিল।
পুলিশ জানিয়েছে, গত বছরের ৬ মার্চ রাতে ওই তিন ব্যক্তি এক ইসরায়েলি পর্যটক, এক গেস্ট হাউস পরিচালক এবং তাঁদের সঙ্গে থাকা তিন পুরুষ পর্যটকের কাছে অর্থ দাবি করেন। সেই অর্থ দিতে অস্বীকার করলে ওই তিন পুরুষ পর্যটককে খালের পানিতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। আর দুই নারীকে যৌন নির্যাতন করে ওই তিন ব্যক্তি। খালে ফেলে দেওয়া পুরুষদের মধ্যে দুইজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও, এক পর্যটক পানিতে ডুবে মারা যান। পানিতে ডুবে মৃত ওই পর্যটক ওড়িশার। এই ঘটনায় ভারতজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়।
এদিক, বিচারক তার পর্যবেক্ষণে বলেছেন, এই অপরাধটি ‘বিরলতম অপরাধের’ পর্যায়ে পড়ে, তাই অপরাধীরা সর্বোচ্চ সাজার যোগ্য।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৯ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১১ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৩ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১৩ ঘণ্টা আগে