আমাদের অনৈক্যই খুনিদের শক্তি: সংস্কৃতি উপদেষ্টাসংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘জুলাইতে ওরা শত শত স্বাধীনতাকামী মানুষকে খুন করেছে। তারপর ভারতে পালিয়ে গিয়েও খুনের হুমকি দিচ্ছে, খুন করছে। ওদের “খুনের জুলাই” চলমান।’
ওসমান হাদীকে গুলির ঘটনায় এবি পার্টির নিন্দা ও বিচার দাবিইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
জুলাই গণহত্যা: সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে ডাকসু ভিপি সাদিক কায়েমজুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কীভাবে রাষ্ট্রযন্ত্রের দমন-পীড়নের সহযোগী হিসেবে ভূমিকা রেখেছিল, সে বিষয়ে তথ্য-প্রমাণ ও জবানবন্দি দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মুখোমুখি হয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
দুর্নীতির মাস্টারমাইন্ডের জন্য বিপ্লবের পর জাতীয় সরকার গঠন করা যায়নি: পাটোয়ারীজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী বলেছেন, ‘পাঁচ আগস্টের বিপ্লবের পর একটি জাতীয় সরকার গঠনের সুযোগ ছিল, কিন্তু ২০০১ থেকে ২০০৬ সালে “দুর্নীতির অন্যতম মাস্টারমাইন্ড”-এর মাথায় “আওয়ামী বুদ্ধিপনা” চেপে বসায় তা সম্ভব হয়নি।’
নারীদের সামনে রেখেই আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক: প্রধান উপদেষ্টা‘মেয়েরা গণ-অভ্যুত্থানে তাদের নেতৃত্ব দেখিয়েছে। আজকের নারীসমাজ গণ-অভ্যুত্থান পরবর্তী নারীসমাজ। এটা ভিন্ন এক নারীসমাজ। তাদের হাত ধরেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। এই নারীসমাজ শুধু নারীদের নয়, সবাইকে উজ্জীবিত করবে। সেজন্যই নারীদের উঁচু স্তরে ধরে রাখা দরকার।’
আবু সাঈদ হত্যা: আজ সাক্ষ্য দেবেন হাসনাত আব্দুল্লাহরংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাক্ষ্য দেবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তাঁর সাক্ষ্য গ্রহণ করা হবে।
ওয়ান-ইলেভেন থেকে ছাত্র-জনতার অভ্যুত্থান: বাংলাদেশের রাজনৈতিক যাত্রার খতিয়ান২০০৭ সালের ‘ওয়ান-ইলেভেন’ থেকে ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থান এবং তৎপরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল পর্যন্ত বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক যাত্রার একটি সমালোচনামূলক বিশ্লেষণ এই লেখা। এতে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের অভাব, আমলাতান্ত্রিক নির্ভরতার সংকট এবং কর্তৃত্ববাদী শাসনের ফলে সৃষ্ট সামাজিক ক্ষত ত
আমার কাছে ম্যাজিক নেই যে সব অপরাধ একবারে বন্ধ করে দেব: স্বরাষ্ট্র উপদেষ্টাস্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘যদি কোনো ম্যাজিক থাকত, তাহলে সব অপরাধ বন্ধ করে দিতে পারতাম। কিন্তু আমার কাছে এমন কোনো ব্যবস্থা নেই।’ সোমবার (৮ ডিসেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
জুলাই গণহত্যা: ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী-উপদেষ্টাসহ ১৭ হেভিওয়েট আসামিজুলাই অভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধ, ইন্টারনেট বন্ধ করে হত্যা ও গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী, উপদেষ্টা, বিচারপতি ও আমলাসহ ১৭ জন হেভিওয়েট আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
এনসিপিসহ তিন দলের ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ ঘোষণা আজজুলাই অভ্যুত্থানের মূল অঙ্গীকার রক্ষা এবং দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের লক্ষ্যে এনসিপিসহ তিন দলের আনুষ্ঠানিকভাবে ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ ঘোষণা আসতে যাচ্ছে। এই রাজনৈতিক ও নির্বাচনী ঐক্যের দলগুলো হলো— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আমার বাংলাদেশ পার্টি।
গণঅভ্যুত্থানে ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা: শিক্ষা উপদেষ্টাশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার বলেছেন, ‘জুলাই আন্দোলনে শহীদ ১১ জন স্কাউট ও আহতদের আত্মত্যাগ আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের প্রেরণা হয়ে আছে। তাদের ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে সাহস জোগাবে।’
রয়টার্স /হাসিনা-পরবর্তী রাজনীতির মাঠে জায়গা পেতে জেন জিদের সংগ্রামগণঅভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা থেকে শেখ হাসিনাকে অপসারণে ভূমিকা রাখা শিক্ষার্থীরা এ বছর নতুন রাজনৈতিক দল গঠন করলে হাজারো মানুষ তাদের প্রতিশ্রুতি শোনার জন্য সমবেত হন। কিন্তু সেই রাস্তার শক্তিকে ভোটে রূপান্তর করতে এখন হিমশিম খাচ্ছে দলটি।
ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাজুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ রেখে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনে সহযোগিতার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
জুলাই গণহত্যা: জয়-পলকসহ ৪ জনের তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনেজুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়; সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।
মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুনমানিকগঞ্জের মানড়া এলাকায় স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১ ডিসেম্বর) ভোরের দিকে এ ঘটনা ঘটে। এতে স্মৃতিস্তম্ভের কিছু অংশ পুড়ে কালো হয়ে গেছে।
বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশনবিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তি ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরাসরি জড়িত ছিল। পরিকল্পিত এ হত্যাকাণ্ডে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।
কামালকে প্রত্যর্পণ: প্রেস সচিব হবে বললেও জানা নেই পররাষ্ট্র উপদেষ্টারজুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।