স্ট্রিম প্রতিবেদক

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ রেখে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনে সহযোগিতার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন।
এদিন শেখ হাসিনার সাবেক আইসিটি উপদেষ্টা জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপরই জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এছাড়া মামলার পরবর্তী কার্যক্রম ও শুনানির জন্য আগামী ১০ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শুনানিকালে তিনি জয় ও পলকের বিরুদ্ধে ইন্টারনেট শাটডাউনের মাধ্যমে গণহত্যায় সহযোগিতার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। একইসঙ্গে তিনি মামলার পলাতক আসামি জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আর্জি জানালে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে গতকাল বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় এই মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে আসে। তদন্ত প্রতিবেদনে জুলাই-আগস্টের উত্তাল সময়ে ইন্টারনেট ব্ল্যাকআউট করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনে তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই আজ আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হলো।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে