সন্তানের টানে বাংলাদেশে এসে কারাগারে, ৮ মাস পর ভারতে ফিরলেন ফাল্গুনী রায়সন্তানের টানে ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন ফাল্গুনী রায়। তবে প্রাক্তন স্বামী তাঁকে মারধরের পর পাসপোর্ট ছিনি নেওয়ার পর দেশে ফিরতে গিয়ে তিনি আটক হন গিয়ে বিজিবি হাতে। এরপর আট মাসের বেশি সময় বাংলাদেশের কারাগারে থাকতে হয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে রোববার সকালে দেশে ফিরলেন তিনি।
জ্বালানি তেল পাচারের আশঙ্কায় চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির কড়া নজরদারিসাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পাচারের আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে চুয়াডাঙ্গা সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে জনবল বৃদ্ধি, টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জীবননগরে বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত ১চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে স্থানীয় জামায়াত নেতার ভাই হাফিজুর রহমানের (৫০) মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধারচুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় খালের মধ্যে ভাসমান অবস্থায় শিমুল হোসেন (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চুয়াডাঙ্গায় মসজিদে জুমার নামাজের পর বিএনপিকর্মীকে মারধরের অভিযোগচুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামী কর্মীদের বিরুদ্ধে বিএনপির এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর শহরের পৌর এলাকার নুরনগর কলোনীপাড়ার জামে মসজিদে এ ঘটনা ঘটে।
সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে: বিজিবি মহাপরিচালকত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রি কলেজে স্থাপিত বিজিবি নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক।
চুয়াডাঙ্গায় মাটি খুঁড়তে গিয়ে পাওয়া ধাতব মূর্তি নিয়ে চাঞ্চল্য, পরীক্ষায় যা জানা গেলচুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বসতবাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে সোনালি রঙের পাঁচটি ধাতব মূর্তি পাওয়া গেছে। তিন দিন গোপন থাকার পর সোমবার (২ ফেব্রুয়ারি) ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে অভিযান চালিয়ে মূর্তিগুলো উদ্ধার করেছে বিজিবি-৬।
চুয়াডাঙ্গা-১ ও ২শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, ভোটাররা দেখতে চান বাস্তব উন্নয়নসীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে বইছে নির্বাচনী হাওয়া। প্রতিবার জাতীয় সংসদ নির্বাচন এলে প্রার্থীরা একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে ভোট নিলেও পরে তা ভুলে যান—এমন আক্ষেপ এ জনপদের মানুষের দীর্ঘদিনের।
চুয়াডাঙ্গায় ভোটারদের দাবি কৃষি বিশ্ববিদ্যালয় ও আধুনিক হাসপাতালচুয়াডাঙ্গা জেলার শিক্ষা ও স্বাস্থ্য সেবার মান নিয়ে জনগণের দীর্বদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও বঞ্চনা এখন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সদর হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করে বহুতলা ভবন করা হলেও কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলাবাসী।
চুয়াডাঙ্গায় ড্রেন ও সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরাচুয়াডাঙ্গা পৌর এলাকায় ড্রেন ও সড়কের দীর্ঘদিনের অব্যবস্থাপনায় চরম নাভিশ্বাস উঠেছে নাগরিকদের জীবনে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে থাকা এবং ড্রেনের ময়লা উপচে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া এখন এ শহরের নিত্যদিনের চিত্র।
চুয়াডাঙ্গা-১আওয়ামী লীগ নেই মাঠে, জয় পেতে মরিয়া বিএনপি-জামায়াতদীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের দখলে থাকা এই আসনে এবার দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মাঠের বাইরে থাকায় জয়ের মালা পরতে মরিয়া হয়ে উঠেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা। গ্রাম-গঞ্জে গভীর রাত পর্যন্ত নির্বাচনী অফিসে নেতাকর্মীদের পদচারণা আর প্রার্থীদের প্রতিশ্রুতিতে মুখর এখন চুয়াডাঙ্গা
বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখানো হবে: ডা. শফিকুর রহমানআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে জামায়াতে ইসলামীর পক্ষে দলের নারী শাখার প্রচার কার্যক্রমে বিভিন্ন স্থানে বিএনপির বাধা দেওয়ার ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান বলেছেন, বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখানো হবে।