স্ট্রিম সংবাদদাতা

সন্তানের টানে ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন ফাল্গুনী রায়। তবে প্রাক্তন স্বামী তাঁকে মারধরের পর পাসপোর্ট ছিনি নেওয়ার পর দেশে ফিরতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক হন তিনি। এরপর আট মাসের বেশি সময় বাংলাদেশের কারাগারে থাকতে হয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে রোববার (৮ মার্চ) সকালে দেশে ফিরে গেছেন তিনি।
চুয়াডাঙ্গার দর্শনা বন্দরের আইসিপি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ফাল্গুনী রায় ভারতের গেদে সীমান্তে বিএসএফর কাছে হস্তান্তর করেছে চুয়াডাঙ্গা ৬-বিজিবি। এ সময় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা ক্যাম্পের সুবেদার এনামুল হক ও বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন গেদে ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার রাজেশ কুমার।
ফাল্গুনী রায় ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার শিংড়ি টেংরা কলোনি গ্রামের বিশ্বনাথ রায়ের মেয়ে। গত বছরের ২০২৫ সালের জুন মাসে বৈধ পথে বাংলাদেশে আসেন তিনি। তাঁর প্রাক্তন স্বামীর সংসারে থাকা ছেলের সঙ্গে দেখা করতে পিরোজপুরের স্বরূপকাঠি এলাকায় যান। সেখানেই দুর্ভাগ্যের মুখোমুখি হন তিনি।
পতাকা বৈঠকের পর ফাল্গুনী রায়ের বয়ান, আইনি প্রক্রিয়ার বরাত দিয়ে ৬-বিজিবি জানিয়েছে, ফাল্গুনী রায়ের প্রথম স্বামী তাঁকে মারধর করে পাসপোর্ট ছিনিয়ে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এতে অসহায় অবস্থায় ফাল্গুনী রায় ঝিনাইদহের মহেশপুর থানার এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। পরে কোনো উপায় না দেখে পাসপোর্ট ছাড়াই ভারতে ফেরার চেষ্টা করেন। এ সময় মহেশপুর সীমান্ত এলাকায় ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাঁকে আটক করেন।
এদিকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মহেশপুর থানায় ফাল্গুনী রায়ের বিরুদ্ধে দুটি মামলা হয়। তাঁকে ৪ মাস ৫ দিনের কারাদণ্ড দেন আদালত। তবে দুই দেশের অভিবাসনসংক্রান্ত জটিলতায় সাজা শেষ হলেও তাঁকে মোট ৮ মাস ১০ দিন কারাগারে থাকতে হয়েছে। যাচাই-বাছাই শেষে গত ডিসেম্বর মাসে ভারতীয় দূতাবাস তাঁকে দেশে ফেরানোর জন্য ছাড়পত্র দেয়।
বিজিবি জানায়, চলতি বছরের ১০ জানুয়ারি ফাল্গুনী রায়কে ঝিনাইদহ জেলা কারাগার থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে আনা হয়। জানুয়ারির মাঝামাঝি সময় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়। তবে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন থাকায় ফেরত পাঠানোর প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হলেও আজ রোববার তাঁকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের উপ-পরিদর্শক (এসআই) তুহিন জানান, রোববার সকালে দর্শনা আইসিপি সীমান্তে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফাল্গুনী রায়কে ভারতের গেদে সীমান্তে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে