স্ট্রিম সংবাদদাতা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঈদের দিনে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। শনিবার(২১ মার্চ) দুপুরে আলমডাঙ্গা উপজেলার ছত্রপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে দফায় দফায় এ ঘটনা ঘটেছে বলে জানাগেছে । তবে উভয়পক্ষ স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয়রা জানান।
নিহত যুবক শিমুল কাজী (২০) লাবু হোসেনের ছেলে। এর আগে এই সংঘর্ষের সময় নিহত শিমুল কাজীর দাদা নাজিম কাজি(৬৫) অসুস্থ হয়ে প্রাণ হারান। তিনি মৃত ইংরেজ আলী কাজির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘদিন ধরে ছত্রপাড়া গ্রামের দুই পক্ষের মধ্যে জমিজমা নিয়ে বিবাদ চলে আসছিল। এর মধ্যে কয়েকদিন গ্রামের সেকেন্দার আলীর ছেলে হৃদয় হোসেন ঢাকায় থেকে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এই পোস্ট নিয়ে বিবাদমান দু পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এরই জের ধরে ঈদের দিন শনিবার দুপুরে হৃদয় হোসেনের সঙ্গে সাহাবুল ইসলামের ছেলে আব্দুল্লাহর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে এ সংঘর্ষ গ্রামে পূর্ব শত্রুতার জেরে বিএনপির দুই গ্রুপে ছড়িয়ে পড়ে। হান্নান-কুবির গ্রুপ ও লাল খাঁ-জাহাঙ্গীর গ্রুপের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এতে কুবির কাজী ও শিমুল কাজী গুরুতর আহত হন। ওই সংঘর্ষের মধ্যেই স্ট্রোক করে মারা যান শিমুল কাজীর দাদা নাজিম কাজী।
এদিকে, কুবির কাজী ও শিমুল কাজীকে গুরতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিমুল কাজী।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিত পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৭ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৭ ঘণ্টা আগে