আদালতে হাজির হননি প্রধান আসামি ছেলে, বাবা-মা কারাগারেরাজশাহীতে একটি ধর্ষণ মামলার ধার্য তারিখে প্রধান আসামি ছেলে হাজির না হওয়ায় তাঁর বাবা-মায়ের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার সকালে আদালতের বিচারক সাদিয়া সুলতানা এ আদেশ দিয়েছেন।
ঘুষ হিসেবে ফ্ল্যাট টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির নির্দেশঘুষ হিসেবে ঢাকার গুলশানে ফ্ল্যাট নেওয়ার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা নেওয়া নির্দেশ দিয়েছেন আদালত। এজন্য আন্তর্জাতিক সংস্থাটির মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করতে পদক্ষেপ নিতে বলেছেন বিচারক।
জিলাপিতে ‘হাইড্রোজ’: বেঙ্গল সুইটকে ১৬ লাখ টাকা জরিমানাজিলাপিতে নিষিদ্ধ ও বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করার দায়ে মৌলভীবাজারের ‘বেঙ্গল সুইট ফুড’-কে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
শ্রীলঙ্কায় ২০১৯ সালের ইস্টার সানডে হামলায় সাবেক গোয়েন্দাপ্রধান গ্রেপ্তারশ্রীলঙ্কায় ২০১৯ সালের ইস্টার সানডেতে বোমা হামলার ঘটনায় দেশটির সাবেক গোয়েন্দাপ্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুরেশ সালে গ্রেপ্তার হয়েছেন। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে দেশটির রাজধানীর একটি শহরতলির বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। খবর আল জাজিরার।
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞাদুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সহকর্মীর অভিযোগকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বললেন প্রসিকিউটর তামীমসহকর্মীর অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের কড়া প্রতিবাদ জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তাঁর বিরুদ্ধে অপর প্রসিকিউটরের তোলা অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করেছেন তিনি।
সম্রাটের ২০ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশজ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের দায়ে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক দুই ধারায় মোট ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ লাখ টাকা জরিমানা এবং অভিযোগপত্রে উল্লেখিত তার যাবতীয় অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযানে ব্যবসায়ী ও বিএনপি নেতাদের বাধাশেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অবৈধ মালামাল উচ্ছেদ কার্যক্রমে বাধা দিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয় কয়েকজন বিএনপি নেতা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের উত্তরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রাম আদালত আইন কেন অসাংবিধানিক নয়, হাইকোর্টের রুলনির্বাহী ও বিচার বিভাগের পৃথকীকরণ নীতি এবং ন্যায়বিচারের মৌলিক কাঠামোর পরিপন্থী হওয়ায় ‘গ্রাম আদালত আইন ২০০৬’ কেন অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
প্রকৃত অপরাধীরা প্রাপ্য সাজা পাবে: নতুন চিফ প্রসিকিউটরআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটরের (প্রধান কৌঁসুলি) দায়িত্ব নিয়ে মো. আমিনুল ইসলাম বলেছেন, ‘প্রসিকিউশনের মাধ্যমে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হবেন না। তবে প্রকৃত অপরাধীদের প্রাপ্য সাজা নিশ্চিত করা হবে।’
নির্বাচিত সরকার নিজেদের লোক বসাবে, এটাই স্বাভাবিক: বিদায়বেলায় তাজুল ইসলামতাজুল ইসলাম বলেছেন, ‘যখন একটি নির্বাচিত সরকার আসে, তারা স্বাভাবিকভাবেই রাষ্ট্রের বিভিন্ন জায়গায় নিজেদের পছন্দনীয় লোক বসায়; এতে অবাক হওয়ার কিছু নেই।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার স্বাভাবিকভাবে চলবে: চিফ প্রসিকিউটরনতুন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বার্তা দেওয়া না হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
ওবায়দুল কাদেরসহ ৭ পলাতকের বিচার শুরুওবায়দুল কাদেরসহ সাত পলাতক আসামির বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশনের সূচনা বক্তব্য এবং প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এই বিচারিক কার্যক্রম শুরু হয়।
গ্রাম আদালত আইন বাতিল চেয়ে রিট‘গ্রাম আদালত আইন, ২০০৬’-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।
গৃহকর্মী নির্যাতন মামলায় বিমানের সাবেক এমডি, স্ত্রীসহ ৪ জন রিমান্ডেউত্তরায় ১১ বছরের শিশুগৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাফিকুর রহমানসহ চার আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ডিসেম্বরের টানা ছুটি থাকছে না, অবকাশ হবে দুই দফায়দেশের অধস্তন দেওয়ানি আদালতের দীর্ঘদিনের রেওয়াজ ভেঙে ডিসেম্বর মাসের টানা ‘অবকাশকালীন ছুটি’তে কাঠামোগত পরিবর্তন এনেছেন সুপ্রিম কোর্ট। এখন থেকে এই ছুটি আর টানা এক মাস হবে না। বছরে দুই দফায় মোট ৩০ দিন আদালত বন্ধ থাকবে।
কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে নাহিদের আবেদনের শুনানি নির্বাচনের পরঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের করা লিভ টু আপিলের শুনানি নির্বাচনের আগে হচ্ছে না। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আবেদনটির ওপর ‘নট টু ডে আদেশ দিয়েছেন।