স্ট্রিম প্রতিবেদক

দেশের অধস্তন দেওয়ানি আদালতের দীর্ঘদিনের রেওয়াজ ভেঙে ডিসেম্বর মাসের টানা ‘অবকাশকালীন ছুটি’তে কাঠামোগত পরিবর্তন এনেছেন সুপ্রিম কোর্ট। এখন থেকে এই ছুটি আর টানা এক মাস হবে না। বছরে দুই দফায় মোট ৩০ দিন আদালত বন্ধ থাকবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের ফুল কোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এত দিন অধস্তন দেওয়ানি আদালতে ডিসেম্বর মাসজুড়ে অবকাশকালীন ছুটি প্রচলিত ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি ২০২৬ সাল থেকেই দেওয়ানি আদালতের অবকাশকালীন ছুটি দুই ভাগে বিন্যস্ত হবে। এর মধ্যে প্রথম দফায় ১ থেকে ১৫ জুন এবং দ্বিতীয় দফায় ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আদালত অবকাশে থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে এই ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হয়। বিচার বিভাগের প্রশাসনিক নীতিনির্ধারণী এই ফোরামে অধস্তন আদালতের ছুটির বিষয়টি আলোচনার পর সর্বসম্মতিক্রমে নতুন সময়সূচি অনুমোদন করা হয়।
ছুটির বিষয়টি ছাড়াও ফুল কোর্ট সভায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী উপস্থিত বিচারপতিদের অবহিত করেন যে ইতিমধ্যে ১৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তা এবং প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী পদায়নের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম চলমান রয়েছে।
সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য অবকাঠামোগত উন্নয়ন কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে সভায় জানানো হয়। প্রধান বিচারপতি জানান, নির্মাণকাজ শেষ হলে সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থতলায় সচিবালয়ের কার্যক্রম পূর্ণাঙ্গরূপে পরিচালিত হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে