ফেনীতে গ্রামীণ ব্যাংকের শাখায় গভীর রাতে অগ্নিসংযোগ

স্ট্রিম মাল্টিমিডিয়া
ঢাকা স্ট্রিম | বাংলা স্ট্রিম

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৮: ৪৩

ফেনী সদর উপজেলার শর্শদি বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় গভীর রাতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দেয়। বুধবার রাত সাড়ে ৩টার দিকে সংঘটিত এই ঘটনায় ব্যাংকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও আসবাবপত্র পুড়ে যায়। নিরাপত্তা প্রহরীর চিৎকারে কর্মকর্তারা দ্রুত নিচে নেমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে।

সম্পর্কিত